বলবিন্দরের সঙ্গে অমানবিক ব্যবহার! রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে মমতাকে নিশানা ধনখড়ের

বলবিন্দরের সঙ্গে অমানবিক ব্যবহার! রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে মমতাকে নিশানা ধনখড়ের

নবান্ন অভিযানের দিন রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিজেপি নেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বলবিন্দর সিংকে (balbinder singh) নিয়ে সরব হলেন রাজ্যপাল (jagdeep dhankhar)। এদিন তিনি টুইটে অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এব্যাপারে কবিগুরু রবীন্দ্রনাথের (rabindranath tagpre) প্রসঙ্গও তিনি টেনেছেন।

বলবিন্দরের সঙ্গে অমানবিক ব্যবহারের অভিযোগ

বলবিন্দরের সঙ্গে অমানবিক ব্যবহারের অভিযোগ

এদিনের করা টুইটে রাজ্যপাল রাজ্য পুলিশ এবং স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে অমানবিক ব্যবহারের অভিযোগ এনেছেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী নিরাময়ের ব্যবস্থা না করে, কাজের সমর্থনে বিবৃতি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।

কবিগুরুর কথা উল্লেখ

কবিগুরুর কথা উল্লেখ

অপর এক টুইটে রাজ্যপাল বলেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জেরে, হাজার কিমি দূরে থেকেও তিনি তাঁর উপাধি ত্যাগ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের মাথা যেন উঁচু থাকে, লজ্জা যেন না থাকে। এটা সংশোধন করার সময়, মন্তব্য করেছেন রাজ্যপাল।

শিখ প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে

শিখ প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে

রবিবার দিল্লির শিখ গুরুদ্বরা ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে ৩ সদস্যের এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে বলবিন্দরের প্রতি উপযুক্ত বিচারের দাবি জানানো হয়। এরপরেই মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে রাজ্যপাল টুইট করে বলেন, তিনি ওই প্রতিনিধিদলকে বলবিন্দরের ব্যাপারে আশ্বস্ত করেছেন।

বলবিন্দরের জামিনের আর্জি পরিবারের

বলবিন্দরের জামিনের আর্জি পরিবারের

এদিকে বলবিন্দর সিং-এর জামিনের ব্যাপারে আর্জি জানিয়েছে তাঁর পরিবার। দেশে শিখ সংগঠনগুলির কাছে এব্যাপারে আবেদন জানানো হয়েছে। একটি ভিডিওতে তাঁর ভাই বলেছএন, তাঁরা জেনেছেন দিল্লির শিখ গুরুদ্বরা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট কলকাতায় গিয়েছেন। ফলে তারা আশা করছেন বলবিন্দরের মুক্তির ক্ষেত্রে সুবিধা হবে।

স্বরাষ্ট্র দফতরের টুইট

স্বরাষ্ট্র দফতরের টুইট

বিষয়টি নিয়ে টুইট করেছে স্বরাষ্ট্র দফতর। সেখানে তারা বলেছেন, বিষয়টিতে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। টুইটে আরও বলা হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছিল তার কাছ থেকে বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছিল। পাশাপাশি টুইটে আরও বলা হয় এই রাজ্যে শিখ ভাইবোনেরা শান্তিতেই বসবাস করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+