মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বেনজির সংঘাত শেষপর্যন্ত আদালতে গিয়ে পৌঁছল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা হাইকোর্টে আজ মঙ্গলবার এই মামলার আবেদন জমা পড়েছে। প্রাথমিকভাবে এই কথা জানা গিয়েছে।

রাজ্যপাল সম্পর্কে আক্রমণের পাশাপাশি নিন্দাজনক মন্তব্য করছেন তৃণমূল নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে বাংলার রাজ্যপালকে নিশানা করেছেন নবান্ন সভাঘর থেকে। বেনজিরভাবে রাজ্যপালকে আক্রমণ করেছেন মমতা বন্দোপাধ্যায়। গোটা বিষয়কে মোটেও ভালোভাবে নেননি তিনি।

CV Anand Bose And Mamata Banerjee

মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এ কথা দিন কয়েক আগেই জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কথাই বাস্তবে প্রতিফলিত হল। আগামী কাল বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একাধিক ইস্যুতে রাজভবনের সঙ্গে নবান্নের টানাপোড়েন চলছে। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করেছেন রাজ্যপাল। শুধু তাই নয়, এই বিষয়ে নবান্নের বক্তব্য দাবি করেছেন তিনি। নব নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে প্রবল জটিলতা তৈরি হয়েছে। বিধানসভায় নয় রাজভবনে শপথ গ্রহণ করাতে চান রাজ্যপাল অন্যদিকে দুই বিধায়ক রাজভবনে যেতে রাজি নন।

এই টানাপোড়েনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামেন। নবান্ন থেকে রাজ্যপালের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন। " ওঁনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আরও জলঘোলা হয় পরিস্থিতির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান করেন। কিন্ত চরিত্র নিয়ে প্রশ্ন তুললে, আত্মমর্যাদায় আঘাত করলে কখনওই সহ্য করা হবে না। রাজ্যপাল জোর গলায় এই কথা জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+