সোনার দাম সপ্তাহে প্রথমবার উর্ধ্বগামী, ২৭ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম সপ্তাহে প্রথমবার উর্ধ্বগামী, ২৭ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম এই সপ্তাহ শুরুর প্রথম থেকেই বেশ নিম্নমুখী ছিল। এদিকে, সোনার দামের গতি নিয়ে রীতিমতো উদ্বেগে ছিলেন বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে সোনার দাম এদিন এই সপ্তাহে ফের একবার উর্ধ্বমুখী হতে শুরু করেছে। সোনার দাম আজ ২৭ অগাস্ট কোনদিকে গিয়েছে তা একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন অক্টোবরের গোল্ড কন্ট্র্যাক্টসে ০.৩৫ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,৪০৩ টাকা হয়েছে। এদিকে, সোনার দামের এই উর্ধ্বগতি এদিন বাজারে কার্যত স্বস্তির নিশ্বাস নিয়ে এসেছে। এদিকে সোনার দাম শুক্রবার আন্তর্জাতিক বাজারেও বেশ পোক্ত জায়গায় ছিল। স্পট গোল্ড ০.১ শতাংশ এদিন বেড়েছে। ফলে ১ আউন্সে সোনার দাম এদিন ১,৭৯৩.৬৮ টাকা হয়েছে। মার্কিন সোনার ফিউচারের দাম এদিন প্রতি আউন্সে ১৭৯৬.৭০ টাকা হয়েছে। এদিকে গতকাল , মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৪ শতাংশ নেমেছিল সোনার দাম। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,১৬২ টাকা হয়েছে। শুধু সোনা নয়, রুপোর দামও গতকাল হু হু করে পড়ে গিয়েছে বাজারে। বিশ্ব বাজারে সোনার দাম লক্ষ্মীবারে ফের একবার নিম্নমুখী দিকে যেতে শুরু করে। সকাল সাড়ে নটা নাগাদ এমন পরিস্থিতি দেখা যায় ভারতের ক্ষেত্রেও।

রুপোর দাম
এদিন রুপোর দামও ফের একবার উঠেছে বাজারে। গত চারদিনে রুপোর দাম হু হু করে পড়ে যাওয়ার পর এই প্রথম সপ্তাহে তা বাড়তে শুরু করে দেয়। সোনার দামের পাশাপাশি রুপোর দামও রীতিমতো হু হু করে বেড়ে যেতে থাকে। সোনার দামের পর এদিন রুপোর দাম বেড়েছে ০.২৭ শতাংশ। ১ কেজিতে রুপোর দাম ৬২,৮৯২ টাকা হয়েছে।

কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে সোনার দাম
সোনার দাম এদিকে কলকাতার বাজারে ওঠানামার ট্রেন্ড অব্যাহত রেখেছে। সোনার দাম কলকাতায় এদিন কেমন ছিল দেখে নেওয়া যাক। পাকা সোনার হিসাবে ২৪ ক্যারেটের মূল্য ১ গ্রামে ৪৭৯০ টাকা, ১০ গ্রামে ৪৭৯০০ টকা । গহনার সোনার দামের মূল্য ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৪৫ টাকা। ১০ গ্রামে দাম ৪৫৪৫০ টাকা।। হলমার্কের সোনার দামের মূল্য ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৬১৫ টাকা। ১০ গ্রামে দাম ৪৬১৫০ টাকা। এদিকে গতকাল কলকাতায় সোনা ও রুপোর দাম রীতিমতো ট্রন্ডে ছিল। ১০ গ্রামে পাকা সোনার দাম ২৪ ক্যারেটের নিরিখে ৪৫,৭৫০ টাকা, হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৬৪৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৫৭৫০ টাকা। রুপোর দাম কলকাতায় ৬৪০০০ টাকা প্রতি কেজি রয়েছে রুপোর বাট। খুচরো রুপো প্রতি কেজিতে ছিল ৬৪১০০ টাকা গতকাল।

সোনার দাম অন্যান্য শহরে
সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৪,৮৪০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৯২০ টাকা। এদিকে, মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬, ৫৫০ টাকা , ২৪ ক্যারেটে সোনার দাম মুম্বইতে ৪৭,৬২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৭৮০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম বেঙ্গালুরুতে ৪৮৪৪০ টাকা। হায়দরাবাদে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৪০০ টাকা, এদিকে, ২৪ ক্যারেটে হায়দরাবাদে সোনার দাম ৪৪,৪৪০ টাকা। ভদোদরাতে ৪৬,৯৭০ টাকা হল ২২ ক্যারেটের দাম। ২৪ ক্যারেটে দাম ৪৭,৫৫০ টাকা। এর আগে গত শুক্রবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর বিভিন্ন শহরে সোনার দাম কত ছিল দেখা যাক। চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫১০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৫৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,২৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭, ২৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৪০ টাকা, ২৪ ক্যারটে ৫০,৫৭০ টাকা হয়েছে। হায়দরাবাদে ২২ ক্যারেটে সোনার ৪৪,২০০ টাকা, ২৪ ক্যারেটে সোনা ৪৮,২২০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

সেপ্টেম্বর মাসে সোনা কেনার শুভ দিন
প্রসঙ্গত, ভাদ্র মাসে কোনও জিনিস কিনতে বারণ করা হয়। তবে সোনা কেনার জন্য প্রশস্ত দিন হিসাবে বুধবার কে ধরে নেওয়া হয় জ্যোতিষ মতে। এদিকে সামনেই সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে সোনা কেনার সছিক দিন ও তিথি একনজরে দেখে নেওয়া যাক। ২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট। ৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট। ৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট। ১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।
{quiz_683}












Click it and Unblock the Notifications