সোনার দাম বিয়ের মরশুমে আরও সস্তা, ১৭ জুন কলকাতায় দর কত
সোনার দাম এদিন হু হু করে নামতে শুরু করে দিয়েছে। জামাইষষ্ঠী কাটতেই সোনার দাম বিয়ের মরশুমে রীতিমতো কমতির দিকে। এদিকে, সোনার দামের এই কমতির মধ্যে বিনিয়োগ করা কতটা যুক্তি যুক্ত হবে? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। সেই জায়গা থেকে একনজরে দেখা যাক সোনার দাম ১৭ জুন কোনদিকে গিয়েছে।

সোনার দাম ১৭ জুন
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ১.৪৬ শতাংশ নেমেছে। ফলে বিয়ের মরশুমে এখন সোনার দাম ১০ গ্রামে ৪৮ হাজারের ঘরের অনেক নিচে নেমেছে। ১০ গ্রামে আজ সোনার দাম ৪৭,৭৯৯ টাকা। এদিন সকাল ৯টা ১০ মিনিটে এমনই দর ছিল সোনার।

রুপোর দাম
এদিকে, রুপোর দাম এদিন ফের একবার নিম্নমুখী হয়েছে। রুপোর দাম এদিন হয়েছে ১ কেজিতে ৭০,৩৩২ টাকা। অন্যদিকে, রুপোর দাম ১.৫৯ শতাংশ নেমেছে ১ কেজির হিসাবে। দুই মূল্যবান ধাতুর এভাবে নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বেগে রয়েছেন।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে শহর কলকাতায় সোনার দাম ৪৭,৮৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম শহরে রয়েছে ৫০,৪৪০ টাকা। প্রসঙ্গত, সোনার দাম এই শহরে বহুদিন ধরেই ২৪ ক্যারেটে চলছে ৫০ হাজার টাকার ঘরে। বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৮৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৪৪০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে হয়েছে ৪৫,১৫০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,২৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৭,৪০০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৮,৪০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৪৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,৫৯০ টাকা হয়েছে।
(তথ্য সূত্র গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications