সোনার দামে বিয়ের মরশুমে কোন বড় পরিবর্তন , ১ জুলাই কলকাতায় দর একনজরে
সোনার দামে ফের বড়সড় পরিবর্তন দেখল বাজার। এদিন সকালেই সোনার দাম ৪৭ হাজার টাকার ঘর পেরিয়ে যায়। লাফিয়ে দাম বেড়ে যাওয়ার এই গতি বেলা গড়াতেই খানিকটা ধাক্কা পায়। দুপুর ১২:২০ মিনিট নাগাদ সোনার দাম সামান্য কমতির দিকে যায়। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কোনদিকে ছিল।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচারের দাম ১০ গ্রামে এদিন ০.৩২ শতাংশ বেড়েছে। ফলে প্রায় ৪৭ হাজারের গণ্ডি একটা সময় সোনার দাম পার করতে শুরু করে বলে দেখা যায়। ১০ গ্রামে তখন ১৫১ টাকা বাড়ে সোনা। তবে দুপুরের দিকে সামান্য পতন পরিলক্ষিত হয়।

রুপোর দাম
রুপোর ফিউচার এদিন ১ কেজিতে ০.৫৯ শতাংশ বাড়ে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৪০৮ টাকা বেড়ে যায়। যার জেরে রুপ আজ বিয়ের মরশুমে ৬৯,৪৮২ টকা হয়েছে। কার্যত বহুদিন বাদে রুপোর দাম ৭০ হাজারের ঘরে গিয়েছে।

কলকাতায় সোনার দাম
৩০ জুন, ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৬,১০০ টাকা , ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৮০০ টাকা ছিল। ১ জুলাই কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,০৯০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৭৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৪,৪৩০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৪৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৭৩০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৬,৭৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫,৮৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৮৯০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications