সোনার দামে রকেট গতিতে উত্থান-পতন অব্যাহত দুর্গাপুজোর আগে! কলকাতায় দর একনজরে
সোনার দামে রকেট গতিতে পতন অব্যাহত দুর্গাপুজোর আগে! কলকাতায় দর একনজরে
সোনার দাম হু হু করে পতনের দিকে যেতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন সোনা কেনার সেরা মুহূর্ত এখনই! ধনতেরাসের আগে যেভাবে রেকর্ডের থেকে রকেট গতিতে নিচে নামতে শুরু করেছে সোনা, তাতে খুব শিগগিরিই ১০ গ্রামে সোনার দাম ৪৬ হাজারের ঘরে নেমে আসতে শুরু রবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সামনেই পুজোর মরশুম। তার আগে সোনার দামের বাজারে হু হু করে পতন বাজারের ক্ষেত্রে বিশেষত সোনার খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ তাৎপর্যবাহী। সোনার বাজারে অগাস্ট মাসেই খরিদারি বেড়েছে দামের কমতির জেরে। এদিকে, সামনেই দুর্গাপুজো থেকে ধনতেরাস দিওয়ালি আসন্ন। তার আগে, সোনার দামের গহনার মজুরির ওপর বহু শতাংশ ছাড় দেওয়া শুরু হয়েছে। এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিনও খুবই নিচের দিকে রয়েছে। সোনার দাম এদিন কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে ১০৫ টাকা নেমেছে। উল্লেখ্য, সোনার দাম ১০ গ্রাম ০.২২ শতাংশ নেমেছে আজ। সোনার দাম এদিন ডিসেম্বরের গোল্ড ফিউচারে ০.২২ শতাংশ নেমেছে। ১০ গ্রামে সোনার দাম ১০৫ টাকা। সোনার দাম ডিসেম্বরের গোল্ড ফিউচারে দাঁড়িয়েছে ৪৬,৮৮৭ টাকা। এদিকে দুপুরের পর সোনার দাম ২৬৯ টাকা প্রতি ১০ গ্রামে বেড়ে যায়। রুপোর দামও ১ কেজিতে বাড়ে ৬৩০ টাকা। স্পট গোল্ড ০.২ শতাংশ নেমেছে সোনার দাম। ফলে এক আউন্সে সোনার দাম ১৭৬৫.৪২ মার্কিন ডলার হয়েছে। মার্কিন গোল্ড ফিউচার এর আগে ,১৭৬৬.২২ মার্কিন ডলারে গিয়ে থেমেছিল। এদিকে সোনার দামের এই গতি দেখে বহু বিশেষজ্ঞের দাবি, সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এখন খানিকটা নামলেও, পরে তা ফের একবার উত্থানের আশা রয়েছে। ফলে এখনই এই সোনা কেনার সেরা সময় ।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬০,৬৫৭ টাকা। এদিকে সোনার মতোই রুপোর দামও ১ কেজিতে ০.৫ শতাংশ নেমেছে। এদিকে, টাকার দামের পতমের জেরে সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দামের দিক থেকে সোনা খানিকটা মাথা তুলে দাঁড়াতে পারে। সোনা বহুদিন ধরেই বিশ্ব বাজারে ডলারের উত্থানের জেরে পতনের দিকে মুখ বাড়িয়ে রয়েছে।

কলকাতায় সোনার দাম
৫ অক্টোবর সোনার দাম পাকা সোনা ২৪ ক্যারেটে ১০ গ্রামে ৪৭,১৫০ টাকা হয়েছে। ১ গ্রামে ৪৭১৫ টাকা হয়েছে। গহনার সোনা ১ গ্রামে ৪৪৭৫ টাকা হয়েছে ১০ গ্রামে তা ৪৪৭৫০ টাকা হয়েছে।হলমার্কের সোনা কলকাতায় ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৫৪০ টাকা, ১০ গ্রামে ৪৫৪০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪০৫০ টাকা , ২৪ ক্যারেটে দাম ৪৮০৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৬৮০ টাকা, ২৪ ক্যারেটে গাম ৪৬,৬৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,০৮০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications