সোনার দাম: রেকর্ড থেকে ১০ হাজার ২০০ টাকা সস্তা হলুদ ধাতু, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম: রেকর্ড থেকে ১০ হাজার ২০০ টাকা সস্তা হলুদ ধাতু, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
আর একমাস পার করলেই ধনতেরাস । আর দিওয়ালির আগে এই উৎসব নিয়ে রীতিমতো উত্তেজনা থাকে বাজারে। বহু বিশেষজ্ঞের মতে দিওয়ালির কাছাকাছি সময়ে গিয়ে সোনার দাম খানিকটা চাঙ্গা হতে পারে। এদিকে, ক্রমাগত সোনার দাম হু হু করে নামতে শুরু করেছে। ২০২০ সালের নিরিখে সোনার দাম এবার ২০২১ সালে বেশ নিম্নগামী। রেকর্ড থেকে এখনও ১০ হাজার টাকার নিচে রয়েছে সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা আপাতত উদ্বেগে রয়েছেন সোনার দাম ঘিরে । উল্লেখ্য, সোনার দাম গত কয়েকদিনের তুলনায় একচু হলেও মাথা তুলে দাঁঁড়িয়েছে। তহে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে সোনার দাম হু হু করে নামতেই দেখা গিয়েছে। এদিকে, অগাস্ট মাসে সোনার দাম খুচরো সোনার দামের নিরিখে কমতেই ব্যবসায় সাফল্যের মুখ দেখেন বহু সোনা বিক্রেতা। এদিন একনজরে দেখে নেওয়া যাক, সোনার দাম ও রুপোর দাম আজ কোথায়। কলকাতা শহরে সোনার দাম এদিন কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.২৪ শতাংশ নেমে গিয়ছে এদিন। সোনার দাম ১০ গ্রামে নেমে হয়েছে ৪৫,৯৬০ টাকা। এদিন সকাল ১১ টা নাগাদ সোনার দামের এই পতন লক্ষ্য করা যায়। ফলে ২০২০ সালের রেকর্ড থেকে সোনার দাম হু হু করে নেমে প্রায় ১০ হাজার টাকা সস্তা হয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.১ শতাংশ কমতির দিকে গিয়েছে। ফলে সোনার দাম ১,৭৪৮.০১ মার্কিন ডলার। এদিকে মার্কিন গোল্ড ফিউচার ০.৩ শতাংশ কমতির দিকে গিয়েছে। গত তিন মাসে মার্কিন ট্রেজারি সর্বোচ্চ উচ্চতায় গিয়েছে। ডলার ইনডেক্স ০.১ শতাংশ বেশি হয়েছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে ৬০,৩৬১ টাকা হয়েছে। ফলে এই দামী ধাতু এ কেজিতে এদিন ৪৫ টাকা কমেছে। উল্লেখ্যস ধারাবাহিকভাবে সোনার দাম কমতির দিকে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এদিকে, মাঝে দু একদিন সোনার দাম একটু বাড়লেও , গোটা সেপ্টেম্বর মাস জুড়ে সোনার দামের গতি নিম্নমুখী হওয়ার প্রবণতাই বেশি। এদিকে, সোনার পাশাপাশি রুপোতেও পর পর দিনে দামের কমতি লক্ষ্য করা যাচ্ছে। কয়েক মাস আগে পর্যন্তও সোনার দাম দেশের বহু জায়গায় হু হু করে নেমেছে। করোনাকালে মূল্যবৃদ্ধিতে গহনার ব্যবসার সঙ্গে জড়িতদের সেভাবে লাভ পাননি। তবে এবার সোনার দর কমতে থাকায় গহনা বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে।

সোনার দাম কলকাতায়
কলকাতায় সোনার দাম এদিন ফের একবার কমতির দিকে রয়েছে। ২৮ সেপ্টেম্বর কলকাতায় সোনার দাম পাকা সোনা ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৬৮৫ টাকা। ১০ গ্রামে দাম ৪৬,৮৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৪৫ টাকা, ১০ গ্রামে ৪৪৪৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৫১৫ টাকা হয়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৫১৫০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৫১০ টাকা। এদিকে, মায়ানগরী মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,২৯০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,২৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৬৪০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,২০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,১৩০ টাকা। কেরলে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,২০০ টাকা, ২৪ ক্যারটে দাম ৪৭,১৩০ টাকা।

দুর্গাপুজোয় সোনা কেনার শুভ দিন
এদিকে, সামনেই উৎসবের মাস। দুর্গাপুজোর আসরে অনেকেই মাকে সোনা অর্পণ করেন। অনেকের কাছেই মানতের বিষয় থাকে সোনা। সেই জায়গা থেকে সোনার দাম অক্টোবরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক।

পুজোর সময় সোনা কেনার আদর্শ দিন
৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। পুজো মিটতেই সোনা কেনা যেতে পারে,- ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।












Click it and Unblock the Notifications