সোনার দাম উর্ধ্বমুখী ট্রেন্ডে, ১১ মে কলকাতায় দর কোনদিকে
সোনার দাম উর্ধ্বমুখী ট্রেন্ডে, ১১ মে কলকাতায় দর কোনদিকে
সোনার দাম ধীরে ধীরে উর্ধ্বমুখী ট্রেন্ড ধরে চলতে শুরু করেছে। জুনের ৪ তারিখে ডেলিভারি হওয়ার কথা এমন সোনার ফিউচারের দাম এদিন একটু হলেও বেড়েছে। সোনার দামের এই হেরফের লকডাউনের মধ্যে বিয়ের মরশুমে ব্যাপক প্রভাব ফেলেছে। একনজরে দেখা যাক ১১ মে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম ১১ মে
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এবার জুন মাসে ডেলিভারি হবে এমন সোনার ফিউটারের দাম ০.১৩ শতাংশ বেড়েছে। যেখানে স্পট মার্কেটে ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৪৭,৮৫০ টাকা হয়েছে। ২২ ক্যারেটের সোনায় ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬,২৩০ টাকা।

রুপোর দামের গতি
এদিকে, রুপোর দামের গতি জুলাইয়ের (ডেলিভারি) সংক্রান্ত ফিউচারে ১ কেজিতে ০.৩৭ শতাংশ কমতে শুরু করেছে। স্পট মার্কেটে রুপোরদাম ১ কিলোতে ৭০,৮৩৫ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ ৪৬,০০০ টাকা। এদিকে, বিয়ের মরশুমে এভাবে লকডাউনের প্রভাবে কলকাতার স্বর্ণবিক্রেতাদের মধ্যে বহু উদ্বেগের সঞ্চার করছে। এদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৭৫০ টাকা হয়েছে। গতকাল,কল্লোলিনী তিলোত্তমার বুকে ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৬৫০ টাকা। কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯৯০ টাকা হয়েছে গতকাল।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,২০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৩১০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৪,৯১০ টাকা হয়েছে সোনার দাম, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৫,৯১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫০,১০০ টাকা। গতকাল চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০৫০ টাকা, ২৪ ক্য়ারেটে দাম ৪৯,১৫০ টাকা হয়। ১০ মে মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৯১০ টাকা। ওই একই দিনে দিল্লিতে সোনার দাম ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,০০০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications