সোনার দাম ১১ মাসে সবচেয়ে সস্তা, ৯ মার্চ দর কলকাতায় কত
সোনার দাম এদিন খানিকটা বাড়লেও, গত ১১ মাসের তুলনায় আজ অনেকটাই সস্তা সোনা। বিস্ব বাজারে সোনার দাম একটু বাড়লেও মার্কিন ট্রেজারি ও মার্কিন ডলারের পোক্ত হওয়ার ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম আজ কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম ৯ মার্চ
সোনার দাম ৯ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ৪৪,৩৬০ টাকা। যা গত ১১ মাসের নিরিখে সবচেয়ে কম। ১০ গ্রামে এদিন সোনার দাম ০.৩ শতাংশ নেমেছে। গত ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দাম ছুঁয়েছিল রেকর্ড ৫৬ হাজারের বেশি দামের গণ্ডি।

রুপোর দাম
এদিন রুপোর দাম দাঁড়িয়েছে ১ কেজিতে হয়েছে ৬৬,২০২ টাকা। রুপোর দাম এদিন বেড়েছে ০.৫ শতাংশ। এদিকে, সোনার দাম ৫৬ হাজারের রেকর্ড থেকে আজ ১২০০০ টাকা কমায় , রীতিমতো চাঞ্চল্য বাজারে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্য়ারেটে দাঁড়িয়েছে আজ ৪৪,১৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৭৭০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪১,৮৩০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৫,৬৩০ টাকা। মুম্বই ২২ ক্যারেটে ৪৩,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,৬৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৮,১৭০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications