বাংলায় তৃণমূলকে উৎখাত করতে হবে, তবেই উন্নয়ন- অমিত শাহ, ভিডিও দেখুন

অমিত শাহ'র সভা ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বাংলার রাজনীতি। গতকালই তৃণমূল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।

অমিত শাহ'র সভা ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বাংলার রাজনীতি। গতকালই তৃণমূল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। ফলে আজ একদিকে যখন অমিত শাহ সভা করবেন কলকাতার মেয়ো রোডে ঠিক তখনই জাতীয় নাগরকি পঞ্জীর বিরোধিতায় রাজ্য প্রতিবাদ পদযাত্রায় নামবে তৃণমূল কংগ্রেস।

বিজেপি বনাম তৃণমূল- দড়ি টানাটানির লড়াইয়ে জয় কার

এদিকে, মেদিনীপুরে নরেন্দ্র মোদীর জনসভার পথজুড়ে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাটআউটে ভরিয়ে দিয়েছিল স্থানীয় তৃণমূলীরা। কলকাতায় অমিত শাহ'র সভার ক্ষেত্রেও তেমনই কৌশল নিয়েছে তৃণমূল। কার্জন পার্কের সামনে থেকে রেড রোড ধরে এবং মেয়ো রোডের মুখে বিজেপি বিরোধী স্লোগানের কাটআউট ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে রেড রোডেও এখন ১৪ তারিখের কন্যাশ্রী দিবসের প্রস্তুতি চলছে। যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ অস্বস্তিত এড়াতে মেয়ো রোডে অমিত শাহ'র সভার মুখ ঘুরিয়ে দিয়েছে বিজেপি।

বিজেপি বনাম তৃণমূল- দড়ি টানাটানির লড়াইয়ে জয় কার

মেয়ো রোডে অমিত শাহর সভা, সরাসরি লাইভ-

Aug 11, 2018, 2:48 pm IST

'যতদিন না পর্যন্ত রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদের বাংলায় আমরা জয় পাচ্ছি ততদিন আমদের জয় পাওয়ার চেষ্টায় যেন বিরাম না থাকে'- অমিত শাহ
Aug 11, 2018, 2:46 pm IST

'হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না, জনতাই যখন মাথা তুলে দাঁড়াবে তখন ক্ষমতা ছাড়ততেই হবে।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:36 pm IST

'কংগ্রেস-তৃণমূল-বামেরা বাংলার উন্নয়নের সুযোগ পেয়েও কোনও কাজ করতে পারেনি।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:34 pm IST

'আমাদের কর্মীদের খুন করে বিজেপি-র বাড়ন্তকে রোখা যাবে না।'-অমিত শাহ
Aug 11, 2018, 2:33 pm IST

'রাজ্যকে বিভিন্ন প্রকল্পে ৩ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বিজেপি- উন্নয়নের পক্ষে, কোনও অর্থই বাংলার জন্য রাজনৈতিক কারণে আটকানো হয়নি।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:30 pm IST

'এই সমাবেশ বন্ধ করতে চক্রান্ত হয়েছে।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:30 pm IST

'বাংলার প্রতিটি জেলার যাব'- অমিত শাহ
Aug 11, 2018, 2:26 pm IST

'বাংলা বিরোধী নই, মমতা বিরোধী'- অমিত শাহ
Aug 11, 2018, 2:25 pm IST

'পশ্চিমবঙ্গে বোমা কারখানা তৈরি করছে অনুপ্রবেশকারীরা।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:24 pm IST

'বিজেপি-র কাছে আগে দেশ তারপরে ভোটব্যাঙ্ক পলিটিক্স।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:23 pm IST

'বাংলায় তৃণমূলকে উৎখাত করতে হবে, তবেই হবে উন্নয়ন।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:18 pm IST

'অত্যাচার করে টিকে থাকা যায় না। খেয়াল করুন বাম শাসনের জামানা, খুন করেও তারা রেহাই পায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়েয়র এই কথাগুলো থেয়াল রাখা উচিত।' অমিত শাহ
Aug 11, 2018, 2:16 pm IST

'আজ রোজ বাংলার এখান-ওখান থেকে বোমা কারখানার হদিস পাওয়া যায়, এ কোন বাংলা।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:15 pm IST

সংস্কৃতির ধারক-বাহক বাংলায় আজ শুধু বোমার আওয়াজ পাওয়া যায়। দাবি অমিত শাহর
Aug 11, 2018, 2:14 pm IST

'এনআরসি দেশের জন্য চাই, যুব-সমাজের ভবিষ্যতের কথা ভেবে চাই,তাই এর বিরোধিতা করাটা ঠিক নয়।'-অমিত শাহ
Aug 11, 2018, 2:13 pm IST

'যে কোনও মূল্যে অনুপ্রবেশকে বন্ধ করতে হবে, নাহলে দেশের নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থানে সমস্যা হচ্ছে।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:12 pm IST

'আমি শরণার্থী ভাইদের আস্বস্ত করছি তাদের কোনও মূল্যেই ফেরত পাঠানো হবে না, উল্টে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে যে বিল কেন্দ্র আনছে তাতে সমর্থন লাগবে।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:10 pm IST

'বাংলা জুড়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে শরণার্থীদেরও ফেরত পাঠানো হবে, এটা ভুল।'- অমিত শাহ।
Aug 11, 2018, 2:08 pm IST

'অসম অ্যাকর্ড সাইন হয়েছিল কংগ্রেসের জামানায়, সে সময় এই নিয়ে কংগ্রেসের কোনও সমস্যা ছিল না, কিন্তু ভোটব্যাঙ্ক পলিটিক্সের জন্য এখন এর বিরোধিতা করছে কংগ্রেস।'- অমিত শাহ
Aug 11, 2018, 2:07 pm IST

'দেশের নিরাপত্তা আগে না ভোটব্যাঙ্ক পলিটিক্স?'- প্রশ্ন ছুঁড়লেন অমিত শাহ।
Aug 11, 2018, 2:07 pm IST

'এনআরসি মানে বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশের বাইরে পাঠানো, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি গুরুত্বপূর্ণ কাজের বিরোধিতা করছেন।'- অমিত শাহ
Aug 11, 2018, 1:57 pm IST

মমতাকে 'ইউ টার্ন'দিদি বলে কটাক্ষ পূণম মহাজনের। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন তিনি।
Aug 11, 2018, 1:56 pm IST

বাংলাদেশিদের নিয়ে ভোটব্যাঙ্ক পলিটিক্স করার অভিযোগ আনলেন দিলীপ ঘোষ।
Aug 11, 2018, 1:55 pm IST

এনআরসি নিয়ে মমতাকে তোপ দিলীপ ঘোষের, পশ্চিমবঙ্গকে পাকিস্তান হতে দেব না বলে হুঁশিয়ারি।
Aug 11, 2018, 1:15 pm IST

কলকাতা বিমানবন্দর থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের অতিথিশালায় যাওয়ার আগে গাড়িতে ওঠার মুখে অমিত শাহ।
Aug 11, 2018, 1:13 pm IST

অমিত শাহকে সঙ্গে করে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রাহুল সিনহা, দিলীপ ঘোষরা।
Aug 11, 2018, 1:09 pm IST

কলকাতার মেয় রোডের এই ছবিটি পোস্ট করেছেন সাংসদ পূণম মহাজন।
Aug 11, 2018, 1:09 pm IST

কতটা ভিড় জমেছে মেয়ো রোডে, সেই ছবি তুলে টুইট করলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
Aug 11, 2018, 1:07 pm IST

কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানানোর এই ছবিটি পোস্ট করেছেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
Aug 11, 2018, 12:37 pm IST

কলকাতা বিমানবন্দরে অমিত শাহ বরণ, কীর্তনের মাধ্য়মে বিজেপি-র সর্বভারতীয় সভাপতিকে অভ্যর্থনা।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+