বঙ্গে উধাও শীতের আমেজ! এই দিন থেকে ফের কনকনে শীত পড়বে, জানুন আবহাওয়ায় আপডেট
বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ ভালোই শীত পড়েছিল। অনেক বছর পর কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। তবে সেই ঠান্ডার অনুভূতি খুব বেশি দিন পাওয়া যায়নি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দু'দিনের মধ্যেই শীতের দাপট কমে যায়। আবার ১৪ ডিগ্রির ঘরে এসে যায় কলকাতার পারদ।

তাই বলে কী এ বার আর শীত পড়বে না? একদমই না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, শীত প্রেমীদের জন্য আবারও সুখবর আসছে।
এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা একটু বেড়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই ঝঞ্ঝা শেষ হলেই আগামী মঙ্গলবার থেকে ফের নামতে শুরু করবে পারদ। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার দাপট বাড়বে। কলকাতা-সহ আরও একাধিক জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। বৃষ্টির কোনোরকমের সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে শুষ্ক।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা একটু বাড়বে। তারপর একদিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার অথবা বুধবার থেকে আবার ঠান্ডা বাড়ার ইঙ্গিত রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতার তাপমাত্রা ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে ফের দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সান্দাকফু, ঘুম, মানেভঞ্জনের মতো জায়গায় বরফ পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেখানে তাপমাত্রা নেমে হতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ, আপাতত শীত একটু কম থাকলেও একে বিদায় বলার সময় এখনও আসেনি। কয়েক দিনের বিরতির পরই আবার ঠান্ডা হাওয়া ফিরতে চলেছে বাংলায়।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস











Click it and Unblock the Notifications