Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফরাসি নাইটহুড সম্মান পেলেন কলকাতার অধ্যাপক

ফরাসি নাইটহড সম্মান পেলেন কলকাতার অধ্যাপক
কলকাতা, ২১ অক্টোবর : ফরাসি নাইটহুড সম্মান পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিণ্ময় গুহ। ফরাসি শিল্পে অনবদ্য অবদানের জন্য ফরাসি সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মান দেওয়া হল চিণ্ময়বাবুকে।

এই নাইটহুড, ফরাসি সরকার প্রদত্ত সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান। প্রসিদ্ধ ইংলিশ রকব্যান্ড 'রোলিং স্টোনস'-এর কেইথ রিচার্ড ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কুয়েনতিন তারানতিনোর সঙ্গে এবার অধ্যাপক চিণ্ময় গুহর নামও অন্তর্ভূক্ত হল ফরাসি নাইটহুডের মতো মর্যাদাপূর্ণ সম্মান প্রেত বিশিষ্টদের তালিকায়।

চিণ্ময়বাবু একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও ভাষাতত্ত্ববিদও বটে। তিনি ফরাসি ভাষায় শিক্ষাকতা করেন। এমনকী দিল্লিতে ফরাসি দূতাবাসের প্রকাশনা অধিকর্তা ছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও ছিলেন তিনি। ২০টিরও বেশি বইয়ের অনুবাদ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তাঁর অনুবাদের তালিকায় রয়েছে 'হোয়্যার দ্য ড্রিম ক্রস : টি এস এলিয়ট অ্যান্ড ফ্রেঞ্চ পোয়েট্রি' এবং 'চিলেকোঠার উন্মাদিনি'।

এই নিয়ে দ্বিতীয়বার ফরাসি সরকারের তরফে নাইটহুড উপাধি পেলেন অধ্যাপক গুহ। এর আগে ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের তরফে তিনি নাইটহুড সম্মান পেয়েছিলেন। কোনও ভারতীয় ফরাসি সরকারের দুই মন্ত্রণালয় থেকে নাইটহুড সম্মানে ভূষিত হয়েছেন এ এক বিরল নিদর্শন। গত বৃহস্পতিবারই সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে চিঠিটি বৃহস্পতিবার হাতে পেয়েছেন বলে জানালেন অধ্যাপর চিণ্ময় গুহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+