কালিয়াগঞ্জে ফের সবুজসাথীর সাইকেল বিলি শুরু
কালিয়াগঞ্জে ফের সবুজসাথীর সাইকেল বিলি শুরু
গত উপনির্বাচন ঘোষণা পর নির্বাচনী বিধি লাগু হয় এরফলে বন্ধ হয়ে যায় সবুজসাথী সাইকেল বিলি। উপনির্বাচনের ফল ভালো হওয়ার পরই আজ থেকে শুরু হল কালিয়াগঞ্জে সাইকেল বিলি। এদিন কালিয়াগঞ্জ ব্লক অফিস প্রাঙ্গন থেকে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয় ডালিমগাঁ হাইস্কুলের ছাত্র ছাত্রীদের।

এদিন ১২৫ জন ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেয় কালিয়াগঞ্জ ব্লকের তপশিলী কল্যাণ খগেশ্বর সিংহ। এই সবুজসাথীর সাইকেল পেয়ে খুবই খুশী দূরান্ত থেকে আসা ছাত্র ছাত্রীরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শিক্ষার প্রসার ও ব্যাপ্তির অন্যতম সেরা প্রকল্প " সবুজসাথী" প্রকল্প। বাড়ি থেকে অনেকটা দূরে স্কুল আসা যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হত ছাত্রছাত্রীদের।
সবুজসাথী প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুলে পড়তে আসার সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলি শুরু করে। পুজোর আগে থেকেই কালিয়াগঞ্জে সাইকেল এলেও উৎসবের লম্বা ছুটির ফলে তা বিলি করতে পারেনি ব্লক প্রশাসন।
সরকারি স্কুলে এই উৎসবের ছুটি চলার পর কালিয়াগঞ্জে বিধানসভার নির্বাচনি বিধি থাকার কারণে ভোটের মধ্যে সরকারি সুবিধা বন্টনে রাজনৈতিক অশান্তির আশংকা থাকার জন্যই সাইকেল বিলি স্হগিত রাখে প্রশাসন। সবুজসাথীর সাইকেল এবারে বিলি শুরু হল কালিয়াগঞ্জে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া সবুজসাথীর সাইকেল হাতে পেয়ে খুশী ডালিমগাঁ হাইস্কুলের সকল ছাত্র ছাত্রীরা।












Click it and Unblock the Notifications