মনোনয়ন দাখিলকে কেন্দ্র টিএমসিপি-এসএফআই সঙ্ঘর্ষ, উত্তাল শিলিগুড়ি কলেজ

ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন তোলা ও জমাকে কেন্দ্র করে ফের রণেক্ষেত্র হয়ে উঠল শিক্ষাঙ্গন। এবার অগ্নিগর্ভ শিলিগুড়ি কলেজ ও নকশালবাড়ি কলেজ।

শিলিগুড়ি, ১৬ জানুয়ারি : ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন তোলা ও জমাকে কেন্দ্র করে ফের রণেক্ষেত্র হয়ে উঠল শিক্ষাঙ্গন। এবার অগ্নিগর্ভ শিলিগুড়ি কলেজ। সোমবার সকালে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সমর্থকদের মধ্যে প্রবল সঙ্ঘর্ষ বাধে। আহত হন সাগর শর্মা নামে এক এসএফআই ছাত্র। নকশালবাড়ি কলেজেও দু'দনের সঙ্ঘর্ষ বাধে। জখম হয়েছেন দু'দলের অনেকেই।

এসএফআই-এর অভিযোগ, তাঁরা মনোনয়ন জমা দিতে গেলে বাধা দেয় টিএমসিপি। তাঁদের সমর্থকদের মারধর করা হয়। শুধু সমর্থক বা এসএফআই নেতা-কর্মীরাই নন, ডিওয়াইএফআই নেতা বিমান চক্রবর্তী জখম হয়েছেন তৃণমূল সমর্থকদের প্রহারে। যদিও এই অশান্তি ছড়ানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র টিএমসিপি-এসএফআই সঙ্ঘর্ষ, উত্তাল শিলিগুড়ি কলেজ

অভিযোগ, টিএমসিপি-র সদস্যরা গোট আটকে রয়েছে। কাউকে ঢুকতে দিচ্ছে না কলেজে। ফলে তাদের সদস্যদের জোর করে সরিয়ে দেওয়ায় মনোনয়ন তুলতে পারছেন না তাঁরা। কলেজ কর্তৃপক্ষ অবশ্য দানিয়েছে পাঁচজন এসএফআই সদস্য মনোনয়ন তুলে সক্ষম হয়েছেন।

কলেজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই একটার পর একটা কলেজে সঙ্ঘর্ষ বাধছে। প্রতিদিনই নিয়ম করে অশান্তি ছড়াচ্ছে। শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করার প্রয়াস এখনও আলোচনাতেই সীমাবদ্ধ থেকেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+