আয়ার গাফিলতি, বেহুঁশ মায়ের হাত চাপা পড়ে মৃত সদ্যজাত!
বেহুঁশ মায়ের হাত চাপা পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল সদ্যোজাতের। মর্মান্তিক এই ঘটনায় অভিযোগের তির আয়ার দিকে।
কোচবিহার, ১৭ এপ্রিল : বেহুঁশ মায়ের হাত চাপা পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল সদ্যোজাতের। মর্মান্তিক এই ঘটনায় অভিযোগের তির আয়ার দিকে। কোচবিহারের এমজেএন হাসপাতালে ঘটে শিশুমৃত্যুর ঘটনা। ঘটনার পরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে।
আয়াকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত শিশুর পরিবার ও স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। অভিযুক্ত আয়াকে আটক করেছে পুলিশ।

গত ১১ বানেশ্বরের বুল্টি মোদক কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি হন। তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন ওইদিনই। সন্তানের জন্মের পরই অসুস্থ হয়ে পড়েন মা। মাঝমধ্যেই বেহুঁশ হয়ে পড়ছিলেন তিনি। এই অবস্থার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। মায়ের হাত চাপা পড়ে শ্বাসরোধ হয়ে যায় সদ্যোজাতের। শিশুটির মৃত্যু হয়। শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
বুল্টিদেবীর স্বামী খোকন মোদকের অভিযোগ, আয়ার কর্তব্য গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। শিশুর দেখাভালের দায়িত্ব নিয়েও তিনি অন্য বেডে ঘুমোচ্ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া তাঁর আরও অভিযোগ, একসঙ্গে তিনটি ছেলের দেখভালের দায়িত্ব নিয়েছেন ওই আয়া। যার ফলে তাঁর স্ত্রী অচৈচন্য হয়ে পড়লেও খেয়াল নেই আয়ার। তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications