রেশন বিলি নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের, জুলাই মাস থেকেই সেই নিয়ম কার্যকর
রেশন নিয়ে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল খাদ্য দফতর। খাদ্য দফতর এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবার থেকে মাসের শেষ দিনে আর রেশন বিলি করা হবে না। জুলাই মাস থেকেই কার্যকর করা হচ্ছে এই সিদ্ধান্ত।
রেশন নিয়ে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল খাদ্য দফতর। খাদ্য দফতর এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবার থেকে মাসের শেষ দিনে আর রেশন বিলি করা হবে না। জুলাই মাস থেকেই কার্যকর করা হচ্ছে এই সিদ্ধান্ত। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল হঠাৎ করে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায়।

খাদ্য দফতর জানিয়েছে, প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার সম্পূর্ণ তথ্য সরকারি পোর্টালে তুলে দিতে হয়। মাসের শেষ দিনে রেশন বিলি হলে সেই কাজে বিঘ্ন ঘটছে। তাই মাসের শেষদিন রেশন বিলি বন্ধ রেখে এবার থেকে সরকারি পোর্টালে সম্পূর্ণ তথ্য তুলে দেওয়ার কাজ হবে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের রেশন গ্রাহকের জন্য আলাদা পোর্টার রয়েছে।
আগের মাসে কত গ্রাহক রেশন পেলেন, সেইমতোই রেশন পাঠায় কেন্দ্র। গ্রাহকের তথ্য সময়মতো না গিয়ে হিসেবে গরমিল হয়। জটিলতা বাড়ে। গতবছর পুজোর সময় কেন্দ্রের পাঠানো বিনামূল্যের এক মাসের রেশন বিলির হিসাব একদিন দিতে দেরি করায় শেষ মাসের রেশন পাঠায়নি কেন্দ্র। শুধু রাজ্যের বিনামূল্যে রেশন বিলি হয়েছিল।
রাজ্য আর সেই ভুল করতে চায় না। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ চলছে। ফলে কাজের পরিমাণের পাশাপাশি জটিলতা বেড়েছে। সেই কারণে তাঁদের পোর্টালে গ্রাহকের ত্য তোলার জন্য একদিন বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাসে।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?











Click it and Unblock the Notifications