মমতার হুঁশিয়ারিতে হচ্ছে না কাজ! ফের 'গোষ্ঠীদ্বন্দ্ব'-এ ছাত্র মৃত্যুর অভিযোগ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ছাত্র মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। শনিবার সকালে মৃত্যু হয়েছে প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের। বৃহস্পতিবার কলেজের ভিতরেই আক্রান্ত হন ওই ছাত্র।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ছাত্র মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। শনিবার সকালে মৃত্যু হয়েছে প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের। বৃহস্পতিবার কলেজের ভিতরেই আক্রান্ত হন ওই ছাত্র। প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। কলেজের ছাত্র ভর্তি নিয়ে গণ্ডগোলের জেরে এই হামলা বলে অভিযোগ।

হামলার ঘটনায় গ্রেফতার ৫

হামলার ঘটনায় গ্রেফতার ৫

অলোক নিতাই দাসের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, পাঁচজন হল শশাঙ্ক দাস, বিল্টু কর্মকার, দেবাশিস রায়, আসিফ আলি এবং মনিরুল খোন্দকার। ওই পাঁচজন আপাতত পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূল-যুব তৃণমূলের লড়াই

তৃণমূল-যুব তৃণমূলের লড়াই

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কোচবিহারে চলছে তৃণমূল আর যুব তৃণমূলের লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরও সে লড়াই থামেনি। ছাত্র অলোক নিতাই দাসের মৃত্যুও ওই লড়াইয়েই, অভিযোগ জেলার রাজনৈতিক মহলের একাংশের। কেননা অলোক নিতাই দাস দিনহাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় রায়ের ঘনিষ্ঠ বলেই স্থানীয় সূত্রে খবর।

এর আগেও গুলিতে নিহত ছাত্র

এর আগেও গুলিতে নিহত ছাত্র

বর্তমানে অলোক নিতাই দাসই শুধু নন, বেশ কিছুদিন আগে কোচবিহার কলেজের ছাত্র মাজিদ আনসারির ওপর হামলা হয়েছিল। গুলি করা হয়েছিল তাঁকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল।

অভিযুক্ত তৃণমূলের প্রথম সারির নেতা

অভিযুক্ত তৃণমূলের প্রথম সারির নেতা

মাজিদ আনসারির মৃত্যুর পর রাস্তায় নেমে প্রতিবাদ জানায় ছাত্রছাত্রীরা। পুলিশ তৃণমূল নেতা মুন্না খান-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+