বিজেপির বঙ্গভঙ্গের চেষ্টা রুখতে মমতার নজরে উত্তরবঙ্গ! ক্ষমতায় ফিরেই জেলাসফর শুরু প্রশাসনিক প্রধানের
ফের জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে তৃতীয়বারের জন্যে ফের একবার বাংলার মসনদে বসেছেন তিনি। ক্ষমতায় বসেই করোনা নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। সেই সময়ে রাজ্যে প্রায় দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারে পৌঁ
ফের জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে তৃতীয়বারের জন্যে ফের একবার বাংলার মসনদে বসেছেন তিনি। ক্ষমতায় বসেই করোনা নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। সেই সময়ে রাজ্যে প্রায় দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারে পৌঁছে যায়।
ফলে ক্ষমতায় বসেই তা নিয়ন্ত্রণ করা ছিল প্রথম পদক্ষেপ।

তবে এখন পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণের হারও কমে গিয়েছে। আর এই অবস্থায় ফের একবার জেলা সফরে বের হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শুরুতেই জেলা সফরে যেতে পারেন তিনি।
জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতে অর্থাৎ একতারিখ কিংবা দুতারিখ বীরভূম সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রের খবর। তৃতীয় বারের জন্যে ক্ষমতায় ফিরেই প্রথম সফর হিসাবে কেষ্টার জেলা টার্গেট তাঁর। সেখানে তারাপীঠ মন্দিরে পুজো দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
শুধু তাই নয়, বীরভূম নিয়ে প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বীরভূম সফর শেষ করেই উত্তরবঙ্গ সফরে উড়ে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সফর।
কারণ উত্তরবঙ্গকে ঘিরে নতুন করে শুরু হিয়েছে রাজইতিক জল্পনা। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ ভাগের কথা বলেন বিজেপি সাংসদ জন বার্লা। শুধু তাই নয়,সম্প্রতি দিলীপ ঘোষের মুখেও একই কথা শোনা যায়। রাজ্যভাগের দাবি নাকি মানুষের দাবি। আর তাঁরা নাকি সেই দাবি তুলে ধরছেন।
দিলীপ ঘোষের এহেন দাবি ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই অবস্থায় জেলা সফরের শুরুতে উত্তরবঙ্গকে প্রথম গুরুত্ব দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।
এমনকি উত্তরবঙ্গে দাঁড়িয়েই বিজেপিকে কড়া জবাব মমতা দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। তবে তৃণমূল সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জন্য তিনি সেখানে থাকতে পারেন বলেও খবর।
এছাড়াও উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে তাঁর। আর এই বৈঠক থেকে উত্তরবঙ্গ নিয়ে সরকারি আধিকারিকদের কাছ থেকে কাজের খতিয়ান নিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি কিছু দলীয় কর্মসূচিও সারতে পারেন মমতা। যদিও সরকারিভাবে তাঁর সফরসূচি ঘোষণা করা হয়নি।
এমনকি দলের তরফেও এই বিষয়ে কোনও কিছু স্পষ্ট করা হয়নি। তবে যেভাবে উত্তরবঙ্গকে নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়েছে তাতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications