ভোট আতঙ্ক: শেষলগ্নে চলল গুলি-বোমা! মুহূর্তের বড় পাঁচটি খবর জানুন
ভোট আতঙ্ক: শেষলগ্নে চলল গুলি-বোমা! মুহূর্তের বড় পাঁচটি খবর জানুন
হাতে আর মাত্র কয়েক ঘন্টা! ভোটদানের শেষ পর্বে বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর সামনে আসছে। ১০৮ পুরসভার বিভিন্ন অংশ থেকে দফায় দফায় উত্তেজনা। এমনকি পুর নির্বাচনকে কেন্দ্র করে গুলি-বোমা মতো মারাত্মক খবরও সামনে এসেছে। যদিও তৃণমূলের দাবি, ভোট অবাধ এবং শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। বিরোধীরা জায়গা না পেয়ে মিথ্যা অভিযোগ করছে বলেও অভিযোগ শাসকদলের। আর এই অবস্থায় ফের একবার পথে নামছে বিজেপি।

এই মুহূর্তে বড় পাঁচটি খবর-
এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের একাধিক জায়গাতে। তবে ভোট লগ্নে রণক্ষেত্রের আকার নেয় ধুলিয়ান। এই পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে জানা যাচ্ছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষ তৈরি হয় বলে খবর খবর। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আর সেখানে তাঁরা পৌঁছতেই রণক্ষেত্রের চেহারা নেয় বলে অভিযোগ।
এসডিপিও গাড়ি টার্গেট করে বোমা মারার অভিযোগ। ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। উত্তেজনার খবর পাওয়ার পরেই ফরাক্কার এসডিপিও ওয়াসিম খান ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁর গাড়ি টার্গেট করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার।
দফায় দফায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে জঙ্গিপুরেও। সেখানে একাধিক বুথে হামলা হয়েছে বলে খবর। বিশেষ করে ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর। যদিও এই ঘটনার পিছনে বিজেপি জড়িত বলে দাবি করা হয়েছে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের তরফে। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। বোমাবাজি, ছাপ্পা সহ একাধিক অভিযোগ। আর এই অভিযোগে আন্দোলনের পথে বিরোধীরা। সিপিএম সহ সমস্ত বিরোধীদের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিজেপির তরফে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের অনিয়মের অভিযোগে আরামবাগ এসডিও অফিসের সামনে বিক্ষোভ। দলীয় প্রার্থীদের নিয়ে বিক্ষোভে বিজেপির ৩ বিধায়ক।
খড়গপুর থেকেও বোমাবাজির খবর সামনে আসছে। এমনকি ভোট চলাকালীন বুথে ঢুকে ইভিএম ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও হালিশহর, গাড়ুলিয়াতেও বোমাবাজির খবর সামনে এসেছে।












Click it and Unblock the Notifications