তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মণীশ, তাই খুন হতে হল, ফিরহাদের বক্তব্যে কিসের ইঙ্গিত
তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মণীশ, তাই খুন হতে হল, ফিরহাটের বক্তব্যে কিসের ইঙ্গিত
তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মণীশ। সেজন্যই তাঁকে খুন হতে হয়েছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেছেন মণীশ নাকি কয়েকদিন আগেই বলেিছলেন তিনি চাপ নিতে পারছেন না। তৃণমূলে ফেরার ইঙ্গিত দিতে শুরু করেছিলেন। সেটা বিজেপি বুঝতে পেরেই তাঁকে শেষ করে দিল বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম।

তৃণমূলে ফিরতে চাওয়ার মাশুল
টিটাগড়ের জনপ্রিয় নেতা ছিলেন মণীশ শুক্লা। তাঁর অনুগামীর সংখ্যা ছিল অনেক। লোকসভা ভোেটর আগে বিজেপিতে যোেগ দিলেও চাপে ছিলেন তিনি। ঘনিষ্ঠদের কাছে তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেকারণেই তাঁকে খুন হতে হল বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম।

অর্জুনের চাপে বিজেপিতে মণীশ
ফিরহাদ হাকিম আরও অভিযোগ করেছেন, অর্জুন সিংয়ের চাপেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মণীশ শুক্লা। তার পরে আর বিজেপিতে থাকতে চাইছিলেন না তাঁরা। অর্জুন লোকসভা ভোটের আগে শার্প শ্যুটার নিেয় এসেছিলেন ব্যারাকপুরে। ফিরহাদের এই বক্তব্যে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে।

গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্য
ভর সন্ধ্যেবেলা বাইকে করে এসে দুই দুষ্কৃতিরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল মণীশ শুক্লার দেহ। মৃত্যু নিশ্চিত করতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় তারা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। এর েথকেই পুলিসের প্রাথমিত অনুমান পরিকল্পনা করে শার্প শ্যুটারদের দিয়ে খুন করানো হয়েছিল মণীশ শুক্লাকে।

সিআইডি তদন্ত
মণীশ শুক্লার খুনের রহস্য উদঘাটনে সিআইডি তদন্তের নির্দেশ গিয়েছে রাজ্য সরকার। আশ্চর্যজনক ভাবে মণীশের বাড়ির সামনের সিসিটিভিগুলি উধাও হয়ে গিয়েছে ঘটনার পরেই। পরিকল্পনা করে সব ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ভিনরাজ্যের দুষ্কৃতীদের হাত আছে নাকি এই ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে। যদিও ইতিমধ্যেই ৩ জন যুবককে আটক করেছে পুলিস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications