শ্রমিক মেরে শ্রমিক প্রেম! পরিযায়ীদের নিয়ে অমিত শাহকে পাল্টা আক্রমণ ফিরহাদের

শ্রমিক মেরে শ্রমিক প্রেম! পরিযায়ীদের নিয়ে অমিত শাহকে পাল্টা আক্রমণ ফিরহাদের

যে সময়ে উনারা হাতে তালি দিচ্ছিলেন, ঘন্টা বাজাচ্ছিলেন, সেই সময়ে এইসব পরিযায়ী শ্রমিকদের কথা মনে পড়েনি কেন্দ্রের। এমনটাই কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলে যে সময়ে লকডাউন হল, সেই সময় এই শ্রমিক প্রেম দেখা যায়নি। লকডাউন শুরুর সময়েই কেন শ্রমিকদের ফেরত আনা হল না, প্রশ্ন তুলেছেন ফিরহাদ।

সুরাতে শ্রমিকদের কেন লাঠি পেটা, প্রশ্ন ফিরহাদের

সুরাতে শ্রমিকদের কেন লাঠি পেটা, প্রশ্ন ফিরহাদের

ফিরহাদ হাকিম বলেন, সুরাতে বাংলা, বিহার, ওড়িশার শ্রমিকদের ওপর লাঠি পেটা করা হয়েছিল। কেন তা করা হয়েছিল জবাব দেবেন কি বিজেপির নেতারা।

বাড়ি ফেরার পথে শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রশ্ন

বাড়ি ফেরার পথে শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রশ্ন

ফিরহাদ হাকিম বলেন, বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে। এইসব শ্রমিকের প্রাণের দাম কে দেবে, প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ শ্রমিক হত্যার দায় এখন অমিত শাহের নেওয়া উচিত।

করোনা পরিস্থিতি নিয়ে আক্রমণ বিজেপির

করোনা পরিস্থিতি নিয়ে আক্রমণ বিজেপির

এদিন পরিযায়ীদের নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর অভিযোগ, নানা অভিযোগ তুলে পরিযায়ীদের ফেরাতে বিলম্বরের কৌশল নিয়েছে রাজ্য সরকার। কিন্তু বিজেপি তা হতে দেবে না। রাজ্যের ১৭-১৮ লক্ষ লোক বাইরে পড়ে থেকে কষ্ট পাবেন, নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন না, এজিনিসকে বিজেপি মেনে নেবে না। সেই কারণে রাজ্য সরকার যতই চালাকি করুক, রেলকে যতই নিশানা করুক, রাজ্য সরকারের মুখোশ খুলে দেবেন তারা, বলেছেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+