নারদ মামলাতে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন ফিরহাদ, মদন এবং শোভনের! ঈশ্বরকে ধন্যবাদ তিনজনেরই
নারদ মামলায় স্বস্তি রাজ্যের দুই বিধায়কের। আদালতের রায়ে স্বস্তিতে শোভন চট্টোপাধ্যায়ও। আজ মঙ্গলবার আদালতে হাজিরার দিন ছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়ের। সেই মতো এদিন সকালেই আদালতে পৌঁছে যান তাঁরা। আদালতে অ
নারদ মামলায় স্বস্তি রাজ্যের দুই বিধায়কের। আদালতের রায়ে স্বস্তিতে শোভন চট্টোপাধ্যায়ও। আজ মঙ্গলবার আদালতে হাজিরার দিন ছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়ের। সেই মতো এদিন সকালেই আদালতে পৌঁছে যান তাঁরা। আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তিনজনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুরন করে। শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জু করে আদালত। শর্ত অনুযায়ী, এখনই ফিরহাদ, শোভন এবং মদন মিত্র দেশ ছাড়তে পারবে না। তদন্তে সবরকম সাহায্য করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী দলকে।
২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে। নারদ মামলাতে জামিন পাওয়ার পরেই ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনজনই।
বিধানসভা ভোটের পরেই নারদ মামলায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়কেও। বেশ কয়েকদিন জেলেও কাঁটাতে হয় তাঁদের। এরপর হাইকোর্টের নির্দেশ জামিন মঞ্জুত হয় চারজনেরই। কিন্তু ১ সেপ্টেম্বর ইডি তিন হেভিওয়েটের বিরুদ্ধে চার্জশিট দেয়। এরপর সমন জারি করা হয়।
সেই সমনের পরেই এদিন আদালতে হাজিরা দেন ফিরহাদ, মদন এবং শোভন চোট্টপাধায়। আদালতে হাজিরা দিয়ে জামিনের জন্যে আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। তবে এদিন প্রভাবশালী তিন নেতা হাজিরা দিলেও আদালতে আসেননি অভিযুক্ত আইপিএস সৈয়দ মহম্মদ হোসেন মির্জা।
কেন তিঞ্জি হাজিরা দিলেন না তা নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর জামিনের আবেদন খারিজের আবেদনও জানানো হয়। এই বিষয়ে ইডিকে মির্জা কিছুই জানাননি বলেও এদিন শুনানিতে জানানো হয়। তবে এই কেসে আরও এক অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরও এদিন ইডির তরফে আদালতে জানানো হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি ফের মামলার শুনানি রয়েছে।
ততদিন পর্যন্ত এই জামিন মঞ্জুর থাকবে বলে জানানো হয়েছে।
আদালতের এই রায়ের পরেই ভগবানকে ধন্যবাদ জানান তিনজন। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, শোভনের রাজনৈতিক কেরিয়ারে একটা দাগ হয়ে গিয়েছে এই নারদ। যে ইনি এই ঘটনা ঘটিয়েছিলেন শোভন তাঁকে চেনেন না বলেও দাবি বৈশাখী।
অন্যদিকে শোভন চোট্টপাধায় বলেন, "আমাদের ইশ্বরে বিশ্বাস আছে। আইনের ওপর বিশ্বাস রয়েছে।'' পাশাপাশি এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ফের একবার ধন্যবাদ জানান শোভন। বলেন, প্রথম দিন থেকে এই লড়াইয়ে পাশে রয়েছেন বৈশাখী। আমি কৃতঞ্জ ওর কাছে।
শুধু শোভন-বৈশাখী একা নয়, জামিন পাওয়ার পরেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন ফিরহাদ এবং মদন মিত্র। বলেন, আইন যে রয়েছে তা আবার প্রমাণিত হল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications