অভিষেক ঘনিষ্ঠদের 'এক ব্যক্তি এক পদ' প্রচারে অনুমোদন নেই মমতার! স্পষ্ট করলেন ফিরহাদ
ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূলে কোন্দল। বিশেষ করে অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লবি'র সংঘাত ক্রমশ স্পষ্টত হচ্ছে। অভিষেক ঘনিষ্ঠদের 'এক ব্যক্তি এক পদ' প্রচারে অনুমোদন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই জানালেন ফিরহাদ
ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূলে কোন্দল। বিশেষ করে অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লবি'র সংঘাত ক্রমশ স্পষ্টত হচ্ছে। অভিষেক ঘনিষ্ঠদের 'এক ব্যক্তি এক পদ' প্রচারে অনুমোদন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। তাঁর মতে, এই সমস্ত জিনিস প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ।

আর তা দল কোনও ভাবেই অনুমোদন দেয় না বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতার।
বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়াতে 'এক ব্যক্তি এক পদে'র সমর্থনে কার্যত ঝড় ওঠে। একাধিক অভিষেক ঘনিষ্ঠ নেতা তাঁরা সোশ্যাল মিডিয়াতে ছবি পালটে এই বিষয়ে লেখালেখি শুরু করেন। আর সেই তালিকাতে সুদীপ রাহা, দেবাংশুর মতো একাধিক প্রথম সারির নেতাও ছিলেন।
তবে বিষয়টি অন্য মাত্রা পায় যখন বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্যান্য সদস্যরাও এই বিষয়ে সরব হতে শুরু করেন। ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হন। অগ্নিশা বন্দ্যোপাধ্যায় অভিষেকের খুড়তুতো বোন। ফেসবুকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অদিতি গায়েনও।
বলে রাখা প্রয়োজন এক ব্যক্তি এক পোস্টকে মান্যতা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে।
যিনি কিনা অভিষেকের পিসতুতো বোন বলে পরিচিত। সোশ্যাল মিডিয়াতে এক ক্যাম্পেন শুরু হতেই কার্যত চরম অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফিরহাদ। আর সেটাও যে হচ্ছেন দলনেত্রীর নির্দেশেই তাও এদিন স্পষ্ট করে দেন ফিরহাদ হাকিম।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে যে ক্যাম্পেন বা প্রচার চলছে এক ব্যক্তি এক পদ নিয়ে তাতে দলনেত্রীর অনুমোদন নেই। তাহলে কি দলের মধ্যে ভুল বোঝাবুঝি স্পষ্ট হয়ে গেল? যদিও এই বিষয়ে কার্যত কৌশলি উত্তর দিয়েছেন ফিরহাদ। তাঁর মতে, দলের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। সবটাই আস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা।
অন্যদিকে এদিন ফিরহাদ আরও বলেন, এক ব্যাক্তি এক পদ নিয়ে যেটা ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয়। সভানেত্রী এরপরেও কিছু কথা বলেছিলেন। সেখানে বলা ছিল সবটাই হবে নেত্রীর অনুমোদন সাপেক্ষে। এমনকি এই বিষয়টি বদলানো যাবে বলেও দাবি ফিরহাদের। তবে অল্প বিষয়টি ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
অন্যদিকে ফিরহাদ আরও বলেছেন, 'সভানেত্রী নতুনভাবে নীতি নির্ধারণ করবেন। নতুন করে সভানেত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কমিটি তৈরি করবেন ফের নতুন করে। আপাতত কয়েকজনকে নিয়ে তা করা হলেও এরপর আলোচনার সাপেক্ষে সব ঠিক হবে। বলেন ফিরহাদ। এই অবস্থায় সবাইকে একজোট হয়ে চলার বার্তা দেন বিধায়ক তথা কল্কায়তা পুরসভার মেয়র।
উল্লেখ্য, জানা গিয়েছে এক ব্যক্তি এক পদ নিয়ে পোস্ট করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। যা নিয়ে বিতর্ক তৈরি হতেই সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, চন্দ্রিমা বলেন, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে আইপ্যাক। আমি এই বিষয়ে কিছু জানি না।












Click it and Unblock the Notifications