মুর্শিদাবাদে সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৩, অসুস্থ অনেকে
মুর্শিদাবাদ, ২৭ অগাস্ট : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে একটি শিশু ও একজন নার্স ও একজন রোগীর আত্মীয রযেছেন। সূত্রের খবর, এই সরকারি হাসপাতালের দোতলায় পুরুষ ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। [মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর]
পরে সেই আগুন অতি দ্রুত অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। তার জেরেই নামতে গিয়েই পদপিষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা বলে জানা গিয়েছে। মৃতেরা হলেন মামনি সরকার এবং পূর্ণিমা ঘোষ। তবে যে শিশুটি মারা গিয়েছে তার সঙ্গে আগুন লাগার কোনও সম্পর্ক নেই। সে নিউমোনিয়ার আক্রান্ত ছিল ফলে মারা গিয়েছে।
হাসপাতালের তিনতলায় সদ্যজাতদের জন্য এসএনএনইউ বিভাগ রয়েছে। আগুন ও ধোঁয়ার প্রভাব গিয়ে পৌঁছয় সেখানেও। হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয়দের মদতে তড়িঘড়ি সদ্যজাতদের বাইরে বের করে আনা হয়। হাসপাতালের বাইরে মাটিয়ে কাপড় বিছিয়ে তাদের রাখা হয়। হাত পাখা দিয়ে তাদের হাওয়া দিয়ে সুস্থ রাখার চেষ্টাও করা হয়েছে।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসা করাতে আসা রোগী, নার্স, চিকিৎসক এবং হাসপাতাল কর্মীরা। শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এদিন আগুন লাগার পরই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু রোগী নিজেরাই, কাউকে আবার বাড়ির লোক ওয়ার্ড থেকে বের করতে গেলে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে বিল্ডিংয়ের পাশের গাছ বেয়ে উঠে জানালার কাঁচ ভেঙে রোগীদের উদ্ধারে হাত লাগান। প্রশাসনের তরফে দমকলের ৩টি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগার খবর পেযে দমকল এলেও তাদের কর্মীদের কাছে মাস্ক ছিল না। ফলে আগুনের ধোঁয়ার সঙ্গে পেরে না উঠে বেশ কিছুটা সময় উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। যার ফলে দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন রোগীর বাড়ির আত্মীয় থেকে সাধারণ মানুষ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications