বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, ছাদ থেকে উদ্ধার অন্তত ১১ জন কর্মী
বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। একেবারে কালো ধোঁয়াতে ভরে গিয়েছে গোটা এলাকা। লেদার গুডসের একটা গুদামে এই ভয়ঙ্কর আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। যেটি কিনা চর্মনগরীর জ়োন ৫-এ বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে প
বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। একেবারে কালো ধোঁয়াতে ভরে গিয়েছে গোটা এলাকা। লেদার গুডসের একটা গুদামে এই ভয়ঙ্কর আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। যেটি কিনা চর্মনগরীর জ়োন ৫-এ বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের অন্তত ১৬ টি ইঞ্জিন।
একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। জানা যাচ্ছে আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হচ্ছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বলে খবর।

১১ জনকে উদ্ধার করা হয়।
অন্যদিকে ঘটনার সময়ে ওই গুদানে ১১ জন আটকে পড়ে খবর। যদিও মুহূর্তে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় বলে খবর। নাটকীয় ভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। তবে ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা সেটিও নিশ্চিত করার কাজ চালানো হচ্ছে বলে খবর। দমকলের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরাও। ঘটনার খবর পেয়েই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। কীভাবে এই ঘটনা তা একেবারে সরজমিনে নেমে খতিয়ে দেখছেন তিনি।

পুরো পাঁচ তলা বিল্ডিং এটি।
বানতলা লেদার কমপ্লেক্সের একেবারে জ়োন ৫-এ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যাচ্ছে, যেখানে এই আগুন লেগেছে সেয়ি একটি গুদাম। পুরো পাঁচ তলা বিল্ডিং এটি। ফলে সেখানে অনেক দাহ্য পদার্থ এবং চামড়ার জিনিস রয়েছে বলে খবর। এমনকি ক্যামিকাল মজুত ছিল বলেও খবর। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একেবারে প্রথম তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা আকাশ। তবে অন্যান্য জায়গাতে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেজন্যে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে।

আগুন নেভানোটাই এখন বড় চ্যালেঞ্জ
ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি বাজি পড়েও এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে আগুন নেভানোটাই এখন বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। যদিও জানা যাচ্ছে, ওই গুদামে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা সেভাবে ছিল না। আর তা না থাকার কারণে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে ও ঠেছে বলেই মনে করছেন দমকল কর্মীরা। যদিও আগুন নেভার পর গোটা গুদাম পরীক্ষা করে দেখা হবে। আর তা দেখার পরেই যাবতীয় ব্যবস্থা বলেই খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications