গোপালনগরে ভোরবেলায় আগুন লেগে ভস্মীভূত কালীপুজোর মণ্ডপ
কালীপুজোর আগে পুড়ে ছাই হয়ে গেল গোটা মণ্ডপ। গোপালনগরে এই ঘটনা ঘটেছে।
কালীপুজোর আগে পুড়ে ছাই হয়ে গেল গোটা মণ্ডপ। গোপালনগরে এই ঘটনা ঘটেছে। এদিন শনিবার ভোরে সাড়ে ৪টের পরে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ভোরে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে মণ্ডপ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আগুন লাগার পিছনে কী কারণ তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যেই মণ্ডপের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।
স্থানীয়রা জানান, প্যান্ডেলের কাজ চলছিল দেখে অনেক রাত অবধি তারা সেখানে ছিলেন। অনেকে রাত ২টোর পর বাড়ি ফেরেন। তারপরই ভোরে আগুন লাগে। মুহূর্তে পরিস্থিতি বদলে যায়।
পুলিশ ও দমকলকে তাড়াতাড়ি আগুন নেভানোর জন্য স্থানীয়রা ধন্যবাদ দেন। পুরোহিতের সঙ্গে কথা বলছেন পুজো উদ্যোক্তারা। কীভাবে বিধান নিয়ে সুস্ঠুভাবে পুজো সম্পন্ন করা যায় তা দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications