মুখ্যমন্ত্রী ও বাংলাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর উল্টোডাঙা থানায়
মুখ্যমন্ত্রী ও বাংলাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর উল্টোডাঙা থানায়
তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে সম্প্রতি। কিন্তু তাও হুঁশ ফেরেনি বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও বিভ্রান্তিমূলক তথ্য দেওযার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল কলকাতার উল্টোডাঙা থানায়।

তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত এই অভিযোগ দায়ের করেছেন। ঋজু দত্ত জানিয়েছেন যে কঙ্গনার মতো এরকম জনপ্রিয় ব্যক্তিত্ব যদি বাংলার পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়ান, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, তাহলে তার প্রভাব গিয়ে পড়বে মানুষের ওপর। তা একেবারেই কাম্য নয়। তাই তিনি অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে এই অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন। বলিউডের অভিনেতা–অভিনেত্রী, পরিচালক–প্রযোজক তাঁর কটাক্ষ থেকে কেউই বাদ নেই। রাজনৈতিক সমস্যা থেকে বলিউডের মাদক কাণ্ড সবেতেই লাগামছাড়া মন্তব্যে এগিয়ে কঙ্গনা। রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার জয়া হওয়ার পর কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশী ও রোহিঙ্গারা। এমনকী তিনি বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন।
এখানেই থামেননি কঙ্গনা। বাংলায় ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরার চেষ্টা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানান, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করতে। এমনকী মমতাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনার জন্য বাংলার ভোটারদেরও তীব্র কটাক্ষ করেন কঙ্গনা। তাঁর টুইটের ভাষা এবং ভিডিও অত্যন্ত হিংসাত্মক। যা সাম্প্রদায়িক উস্কানি এবং অশান্তিতে ইন্ধনকারী বলে মনে করে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। ভোটের ফলপ্রকাশের পরদিন, ৩ তারিখ কঙ্গনার বিরুদ্ধে একই অভিযোগে কলকাতা পুলিশে ইমেল মারফত এফআইআর দায়ের করেছিলেন আইনজীবী সুমিত চৌধুরী।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications