ভোটার তালিকা নিয়ে জল্পনার অবসান! আজই প্রকাশ চূড়ান্ত তালিকা, কীভাবে দেখবেন নিজের নাম? জেনে নিন বিস্তারিত
পশ্চিমবঙ্গের নির্বাচন প্রস্তুতিতে বড়সড় পদক্ষেপ। দীর্ঘ সংশোধন প্রক্রিয়া চলার পর আজ, ২৮ ফেব্রুয়ারি, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে ভারত নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR সম্পূর্ণ হওয়ার পরই এই তালিকা সামনে আনা হবে।

ভোটার তালিকা ঘিরে আইনিদিক দিকে কম টানাপোড়েন হয়নি। গত সপ্তাহে এই বিষয়টি গিয়ে পৌঁছয় সুপ্রিম কোর্ট-এ। শীর্ষ আদালত কমিশনকে সাহায্যের জন্য রাজ্যে কর্মরত এবং অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের নিয়োগের নির্দেশ দেয়। সেইসঙ্গে ২৮ ফেব্রুয়ারির মধ্যে খসড়া তালিকা প্রকাশ করার অনুমতি দেয় এবং প্রয়োজনে পরবর্তী সময়ে পরিপূরক তালিকা প্রকাশের ছাড়পত্রও পাওয়া যায়। যার ফলে সংশোধন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কেটে গিয়েছে।
তালিকা প্রকাশের হওয়ার পরে কী করবেন ভোটাররা? কমিশনের বক্তব্য যে, অযথা দুশ্চিন্তার কোনও প্রয়োজন নেই। কয়েকটি সহজ ধাপেই নিজেদের নাম মিলিয়ে নেওয়া যাবে।
ডিজিটাল উপায়ে যদি কেউ দেখতে চান তাহলে, 'ECINET' অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়াও নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল 'voters.eci.gov.in'-এ গিয়ে 'Services' বিভাগ থেকে 'Download Electoral Roll' অপশনে ক্লিক করতে হবে। সেখানে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ, রিভিশন বছর ২০২৬ এবং 'SIR Final Roll 2026' নির্বাচন করে জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিতে হবে। তারপর ভাষা নির্বাচন এবং যে ক্যাপচাটি দেওয়া থাকবে তা হুবহু লিখে ফাঁকা জায়গাটি পূরণ করার পর সংশ্লিষ্ট বুথ সিলেক্ট করলেই 'Download Selected PDFs' থেকে সম্পূর্ণ তালিকাটি ডাউনলোড করা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট 'CEO West Bengal'-এর 'ceowestbengal.wb.gov.in'-এ গিয়েও এই তথ্য জানা সম্ভব।
যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ বোধ করেন না, তাঁরা সরাসরি নিজেদের ভোটকেন্দ্রে গিয়ে অথবা বুথ লেভেল অফিসারের (BLO) সাথে যোগাযোগ করে নিজেদের নাম যাচাই করতে পারবেন।
অর্থাৎ সব মিলিয়ে, চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। কমিশনের দাবি যে, সম্পূর্ণ প্রক্রিয়াই হয়েছে স্বচ্ছতা বজায় রেখে, যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?












Click it and Unblock the Notifications