Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR-র সৌজন্যে শিরোনামে রবীন্দ্রনাথ! ৩ সন্তানের পর খোঁজ পেলেন আরও ২ পুত্রের, ঘটনা কী? হতবাক সকলে

SIR নিয়ে রাজনৈতিক বিতর্ক তো চলছেই। সেই সঙ্গে প্রতিদিন প্রায় সামনে আসছে ভিন্ন ধরণের চমকপ্রদ সব ঘটনা। এই বিশেষ নিবিড় সংশোধনের কারণে কোনও দম্পতির নিরুদ্দেশ সন্তানের খোঁজ পাওয়ার ঘটনা সামনে এসেছে। আবার কখনও ৬ বছর ধরে নিখোঁজ হওয়া স্বামীকে দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ খুঁজে পাওয়ার ঘটনা সামনে এসেছে। একের পর এক এরকম ঘটনা প্রায়ই ঘটে চলেছে। তবে, এখানেই শেষ নয়। আবারও সামনে এল এরকম আরও একটি চমকপ্রদ ঘটনা। SIR-এর সৌজন্যে তিন সন্তানের বাবা জানতে পারলেন যে, কেবলমাত্র তিন সন্তানই নয় তাঁর রয়েছে আরও দুই পুত্র। যে কারণে উদ্বেগের মধ্যে রয়েছেন বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাস। SIR-এর সৌজন্যে খুঁজে পাওয়া সেই দুই পুত্রের নাম কাটানোর জন্য তিনি বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন।

SIR-

উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণের ১৯১ নম্বর পার্টের বাসিন্দা হলেন রবীন্দ্রনাথ বিশ্বাস। তিনি, তাঁর স্ত্রী এবং তাঁদের তিন ছেলেকে নিয়ে পাঁচ জনের পরিবার। তিন ছেলের নাম নয়ন, অয়ন ও সায়ন। নিয়ম অনুসারে পাঁচ জনের জন্যই SIR ফর্ম পাওয়ার কথা ছিল। কিন্তু বিএলও যখন তার বাড়িতে ফর্ম দিতে আসেন, তখনই চমকে ওঠেন রবীন্দ্রনাথ। বিএলও তাঁকে মোট সাতটি ফর্ম দেন!

ফর্ম দেখার পরেই তিনি জানতে পারেন যে, তাঁর নাকি তাঁর আরও দুই ছেলে আছে! তাঁদের নাম রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস। এই রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস নামে দু'জন তাঁকে 'বাবা' দেখিয়ে নিজেদের ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। অথচ এই দু'জনকে রবীন্দ্রনাথ বিশ্বাস কোনওদিন দেখেননি এবং সেই এলাকায় তাঁদের কোনও বাড়িও নেই।

ঘটনাটি বোঝার পরে রবীন্দ্রনাথ সরাসরি গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ জানান। তিনি রাজু ও বিশুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও করেন। তিনি বলেন, "বিএলও সাতটা ফর্ম দিলেন। তারপর দেখি, দু'জন অপরিচিত লোক আমাকে তাদের বাবা দেখিয়ে কার্ড বানিয়েছে। ইটা দেখা মাত্র আমি অবাক হয়ে যাই। তারপর আমাদের পাঁচ জনের ফর্ম রেখে বাকি দু'টি ফর্ম বিএলওকে ফেরত দিই।"

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক তরজা শুরু হয়। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সব্যসাচী ভট্ট দাবি করেন যে, "এটা কীভাবে সম্ভব, সেটা শুধুমাত্র নির্বাচন কমিশনই বলতে পারবে। এলাকার বিধায়ক যেমন বিজেপি, পঞ্চায়েত সদস্যও বিজেপি। তাঁরাই বলবেন কীভাবে এই ঘটনা ঘটল।"

পাল্টা জবাবে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল ক্ষমতায় আছে। তৃণমূলের দালালরা টাকার বিনিময়ে ভুয়ো বাবা বানিয়ে এসব কার্ড তৈরি করিয়েছে। এখন SIR শুরু হওয়াতে সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+