দুই শিশুপুত্রের হাত ধরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবকের, স্ত্রীর অপমানে মর্মান্তিক-কাণ্ড
স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। নিত্যদিন লেগেছিল অশান্তি। তারই জেরে সাংঘাতিক ঘটনা ঘটে গেল মঙ্গলবার। দুই সন্তানের হাত ধরে রেললাইনে ঝাঁপ দিলেন যুবক।
স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। নিত্যদিন লেগেছিল অশান্তি। তারই জেরে সাংঘাতিক ঘটনা ঘটে গেল মঙ্গলবার। দুই সন্তানের হাত ধরে রেললাইনে ঝাঁপ দিলেন যুবক। এক মূহূর্তে সব শেষ। তিনজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনেক মশাগ্রাম স্টেশনে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাকেশ সিং। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে। তিনি তাঁর দুই পুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এক ছেলের বয়স পাঁচ, অন্যজনের দুই। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই এই সিদ্ধান্ত।
চার মাস আগে স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপর ফিরিয়ে আনতে গেলে মহিলা স্বামীকে মারধর করেন। তাতেই অপমানিক বোধ করেন তিনি। এরপর দুই শিশুপুত্রের হাত ধরে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে নেন। মশাগ্রাম স্টেশন লাগোয়া দিঘির পাড় এলাকায় বাড়ি।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন, তাঁর কাছেই অপমান সহ্য করতে পারেননি। তাই ঘটিযে ফেললেন মর্মান্তিক ঘটনা। ভোররাতে কখন দুই ছেলেকে নিয়ে উঠে গিয়েছেন, টের পাননি বাড়ির কেউ। তারপরই হইহই পড়ে গেল তিনজনের ট্রেনে কাটা পড়ার ঘটনায়।












Click it and Unblock the Notifications