তৃণমূলে কি ফিরছেন শুভ্রাংশু, আত্মসমালোচনার উপদেশের পরে এবার মুকুল পুত্রের কলার টিউন নিয়ে জল্পনা

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের (mukul roy) পুত্র শুভ্রাংশু রায় (subhranshu roy)। আত্ম সমালোচনার প্রয়োজনের কথা বলার পর তাঁর কলার টিউনে (caller tune)

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের (mukul roy) পুত্র শুভ্রাংশু রায় (subhranshu roy)। আত্ম সমালোচনার প্রয়োজনের কথা বলার পর তাঁর কলার টিউনে (caller tune) এবার বিদায়ের সুর। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি এবার বিজেপি ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেললেন শুভ্রাংশু, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

আত্ম সমালোচনার প্রয়োজন বলেছিলেন শুভ্রাংশু

আত্ম সমালোচনার প্রয়োজন বলেছিলেন শুভ্রাংশু

বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে ভিন্ন সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের গলায়। শনিবার রাতে আলোড়ন ফেলে দেয় তাঁর ফেসবুক পোস্ট। সেখানে তিনি বলেছিলেন, জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্ম সমালোচনা করা বেশি প্রয়োজন। এই মন্তব্যকে যথারীতি সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস।

 এবার কলার টিউন নিয়ে জল্পনা

এবার কলার টিউন নিয়ে জল্পনা

এবার শুভ্রাংশু রায়ের কলার টিউন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বীজপুরের প্রাক্তন এই বিধায়ককে ফোন করলেই শোনা যাচ্ছে আচ্ছা চলতা হুঁ, দুয়াঁও মে ইয়াদ রাখনা। প্রসঙ্গত এই গানই কর্ণ জোহর পরিচালিত এবং রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা অভিনীত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির গান। যদিও এব্যাপারে শুভ্রাংশু রায় কোনও উত্তর দিতে চাননি। সাধারণভাবে কোনও ব্যক্তি নিজের ভাল লাগা কিংবা মানসিক অবস্থা অনুযায়ী কলার টিউন সেট করে থাকেন। ফলে মুকুল রায়ের পুত্র কি বিজেপি ছাড়ছেন কিনা সেই জল্পনা আরও তীব্র হয়ে উঠতে শুরু করেছে।

এবারের ভোটে পরাজিত মুকুল রায়

এবারের ভোটে পরাজিত মুকুল রায়

২০১১-র পরে ২০১৬ সালেও বীজপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন শুভ্রাংশু রায়। তাঁর বাবা বিজেপিতে যোগ দিলেও, তিনি তখন বিজেপিতে যোগ দেননি। তবে তৃণমূলে সেই সময় অপমানের কথা এইভাবেই ভাসিয়ে দিয়েছিলেন। পরে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এবার বীজপুরে তাঁকে প্রার্থীও করে বিজেপি। কিন্তু তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর কাছে তিনি হেরে যান।

 পাত্তা দিতে রাজি নয় বিজেপি

পাত্তা দিতে রাজি নয় বিজেপি

যদিও শনিবার রাতে শুভ্রাংশুর ফেসবুক পোস্টকে বিশেষ আমল দিতে রাজি হয়নি বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন কারও ব্যক্তিগত কোনও মত থাকতেই পারে, তাতে কে কী পোস্ট করল তাতে কিছু যায় আসে না। দিলীপ ঘোষ আরও বলেছিলেন, লক্ষ লক্ষ লোক এসেছেন, দুএরজন যাবেন, এটা কোনও ব্যাপার নয়। বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলে তৃণমূলের নেতাদের টিকে থাকা কঠিন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আগেও ফেসবুক পোস্টে জল্পনা বাড়িয়ে ছিলেন

আগেও ফেসবুক পোস্টে জল্পনা বাড়িয়ে ছিলেন

গত অক্টোবরে ফেসবুক পোস্ট করে জল্পনা বাড়িয়েছিলেন শুভ্রাংশু রায়। সেখানে তিনি বলেছিলেন এবার রাজনীতি থেকে অবসর নিলে কেমন হয়? বিজেপিতে থাকলেও, সেই সময় গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন না। ফলে তাঁর সেই ফেসবুক পোস্ট নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+