মায়ের কর্মস্থলে পরকীয়া সম্পর্ক ঘনিষ্ঠ হতেই ছেলের করুণ পরিণতি! অভিযোগ ঘিরে তোলপাড় কান্দি

মায়ের কর্মস্থলে পরকীয়া সম্পর্ক ঘনিষ্ঠ হতেই ছেলের করুণ পরিণতি! অভিযোগ ঘিরে তোলপাড় কান্দি

কান্দির রুদ্রবাটি এলাকার এক বাড়িতে আচমকা বছর ২৩ এর এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়। স্থানীয়দের অভিযোগ মায়ের পরকীয়া সম্পর্কের জেরেই ছেলে দীনবন্ধুর জীবনে করুণ পরিণতি ঘটে গেল।

বাবার মৃত্যুর পর পরকীয়া!

বাবার মৃত্যুর পর পরকীয়া!

জানা গিয়েছে, কান্দির বসিন্দা ভানুমতীর স্বামী সন্দীপ ঘোষ গত দু বছর হয় প্রয়াত। তারপর থেকে পরিচারিকার কাজ করে দিন গুজরান করেন ভানুমতী । এদিকে স্থানীয়দের দাবি, কাজের সময় বিভিন্ন বাড়িতে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যেন ভানুমতী। মূলত স্বামীর মৃত্যুর পরই এমনই ঘটনা ঘটছে।

 ছেলের মৃত্যু নিয়ে জল্পনা

ছেলের মৃত্যু নিয়ে জল্পনা

স্থানীয় বাসিন্দাদের দাবি, মা ভানুমতীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারে ছেলে দীনবন্ধু। পেশায় রাজমিস্ত্রী দীনবন্ধু মায়ের গতিপ্রকৃতির সমস্ত খবর শুনতে পান। পরবর্তীকালে সেই নিয়ে মা ও ছেলের মধ্যে সমস্যাও দানা বাঁধে। নিয়ন্তর ঝগড়াও চলে।

আত্মহত্যা নাকি খুন!

আত্মহত্যা নাকি খুন!

এদিকে, মা ছেলের মধ্যে ক্রমাগত সমস্যা দেখা দেওয়ার পর, এদিন সকালে নিজের ঘরে দীনবন্ধুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান খোদ মা ভানুমতী। তারপরই তিনি চিৎকার করেন বলে দাবি স্থানীয়দের। দীনবন্ধুর দেহ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তীকালে পুলিশ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ভানুমতীকে।

স্বামী-পুত্রহারা ভানুমতীর দিকে কেন আঙুল!

স্বামী-পুত্রহারা ভানুমতীর দিকে কেন আঙুল!

প্রসঙ্গত, স্থানীয়দের দাবি, ভানুমতী নিজের পরকীয়া প্রেমের কাঁটা হিসাবে ছেলে দীনবন্ধুকে দেখতে শুরু করেন। তার ফলেই পথের কাঁটাকে সরিয়ে ফেলতে চান তিনি। এর জেরেই ছেলেকে ভানুমতী হত্যা করেছেন বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তারা নেমেছে তদন্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+