ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল পার্টি অফিস! অনুব্রতর কোপে বিজেপি, দেখুন ভিডিও

বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ। বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দরজা-জানলা উড়ে গিয়ে পার্টি অফিসের একটা অংশ ধসে যায়।

বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ। বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দরজা-জানলা উড়ে গিয়ে পার্টি অফিসের একটা অংশ ধসে যায়। ঘটনায় বিজেপির ওপরে দায় চাপিয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল পার্টি অফিস! অনুব্রতর কোপে বিজেপি

বীরভূমের কাঁকড়তলার বড়রা অঞ্চলের তৃণমূলের অফিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। এরপরেই দেখা যায় তৃণমূলের কার্যালয়টি ভেঙে পড়েছে। পার্টি অফিসে মজুত বোমা থেকে বিস্ফোরণ, নাকি অন্য কিছু থেকে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে কাঁকড়তলা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে এই পার্টি অফিসটি তৈরি হয়েছিল। তৈরির পর থেকে এটি তৃণমূলের বড়রা অঞ্চলের অফিস হিসেবেই পরিচিত ছিল।

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল পার্টি অফিস! অনুব্রতর কোপে বিজেপি

এদিনের বিস্ফোরণের পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। তৃণমূলের তরফে পার্টি অফিসে বোমা মজুতের খবর অস্বীকার করা হয়েছে। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘটনায় বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছেন। সন্নিহিত ঝাড়খণ্ড থেকে এসে বিজেপির দুষ্কৃতীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

২৩ অগাস্ট পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরমপুরে তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে একাধিক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, ওইদিন সকালে দলীয় অফিসে বৈঠকের জন্য হাজির হয়েছিলেন বহু কর্মী-সমর্থক। সেই সময়ই বিস্ফোরণ ঘটে।

গতবছর মে মাসে বিস্ফোরণে উড়ে গিয়েছিল আউসগ্রামের পিচকুরিতে থাকা তৃণমূলের পার্টি অফিস। সিপিএম অভিযোগ করেছিল, পার্টি অফিসে মজুত বোমা থেকে বিস্ফোরণ হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+