অনুব্রত গড়ে পঞ্চায়েত সদস্যের বাড়িতে প্রবল বিস্ফোরণ! গ্রেফতার ভাই

ফের বিস্ফোরণ ইলামবাজারে। এবার ঘটনাস্থল তৃণমূল নেতার বাড়ি। বুধবার সন্ধে সাড়ে সাতটার পরে তৃণমূল নেতা তথা ধরমপুর পঞ্চায়েতেরসদস্য শেখ মিনাতুল্লাহের বাড়িতে বিস্ফোরণ হয়।

ফের বিস্ফোরণ ইলামবাজারে। এবার ঘটনাস্থল তৃণমূল নেতার বাড়ি। বুধবার সন্ধে সাড়ে সাতটার পরে তৃণমূল নেতা তথা ধরমপুর পঞ্চায়েতের সদস্য শেখ মিনাতুল্লাহের বাড়িতে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে টিনের চাল উড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ। ঘটনায় নেতার এক ভাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নেতা এবং তাঁর আরেক ভাই পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

অনুব্রত গড়ে পঞ্চায়েত সদস্যের বাড়িতে প্রবল বিস্ফোরণ! গ্রেফতার ভাই

বীরভূমে তৃণমূল নেতাদের বাড়ি কিংবা পার্টি অফিসে বিস্ফোরণের তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। এর আগে নানুর, লাভপুর, ইলামবাজা এবং খয়রাশোলে বিস্ফোরণ রয়েছে। বুধবার ইলামবাজারে ফের বিস্ফোরণ। সন্ধে সাড়ে সাতটার পর প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে এলাকা। গ্রামবাসীরা গিয়ে দেখেন তৃণমূল নেতা তথা ধরমপুর পঞ্চায়েতের সদস্য শেখ মিনাতুল্লাহ ওরফে মিনু শেখের বাড়িতে বিস্ফোরণ। উড়ে গিয়েছে টিনের চাল। বিস্ফোরণ দেখে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের অনুমান বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল। সেই মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বাড়িতে বোমা মজুত চিল না।

দিন কয়েক আগে বীরভূমেরই এক সমাবেশে জেলার এক নেতা বলেছিলেন বিরোধীদের মোকাবিলায় একের বদলে ১১ টা বোমা বাধতে হবে। এরপর থেকে বাড়িতে বাড়িতে বোমা বাধার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+