Exclusive: মমতা-সৌরভের লড়াই হোক প্রেরণা! রাজন্যাকে কুরুচিকর বাউন্সার গানের কলিতেই নির্বিষ করলেন প্রান্তিক
Rajanya Halder: রাজন্যা হালদারকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভানেত্রী করেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এই ছাত্র নেত্রী ইতিমধ্যেই নজর কাড়ছেন রাজনৈতিক মহলে।
এরই মধ্যে রাজন্যার কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যক্তিগতভাবে কুরুচির আক্রমণ করা হচ্ছে। অভিযোগের তির, বাম ও অতি বামদের দিকেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অবশ্য এ ধরনের রাজনৈতিক অবক্ষয়কে ভালোভাবে নিচ্ছেন না।

রাজন্যার সঙ্গে কয়েক মাস আগেই বাগদান সম্পন্ন হয়েছে প্রান্তিক চক্রবর্তীর। প্রান্তিক ও রাজন্যা দুজনেই মেধাবী। তরুণ প্রজন্মের অনেকেই যেখানে রাজনীতি-বিমুখ, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের এই দুই বিশ্বস্ত সৈনিক ছাত্র-যুবদের উৎসাহিত করার প্রকৃষ্ট উদাহরণ। পড়াশোনা ভালোভাবে করেও যে ছাত্র রাজনীতি করা যায় তার অন্যতম উদাহরণ এই দুজন।

প্রান্তিক বর্তমানে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। ওয়ানইন্ডিয়া বাংলাকে তিনি রাজন্যা সম্পর্কে বলেন, দল যোগ্য মনে করেই তাঁকে দায়িত্ব দিয়েছে। বাম দুর্গে ছাত্র নির্বাচনে দু-বার জিতেছেন। স্বল্প সময়ের মধ্যেই লাল সন্ত্রাসের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই চালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের লড়াই স্বপ্নদীপের পরিবারকে ন্যায়বিচার পাওয়ানো।

রাজন্যা ও সন্দীপ প্রামাণিক টিএমসিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটকে লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে টিম হিসেবে কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে নিশ্চিত প্রান্তিক। বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা, কর্মীরা ইতিমধ্যেই বলছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম দুর্গ ভাঙতে সফল হবেন না রাজন্যা। ক্রিকেটের পরিভাষায় কঠিন পিচ। যদিও তার জবাব ক্রিকেটীয় ভাষাতেই দিলেন প্রান্তিক।
প্রান্তিকের কথায়, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসে বাম দুর্গকে ধূলিসাৎ করে তিনি ওদের শূন্যে নামিয়ে এনেছেন। রাজন্যা দলনেত্রীর উত্তরসূরী, ছাত্রাবস্থা থেকেই রাজনীতি করছেন। আবার সৌরভ গঙ্গোপাধ্যায় কঠিন পিচেই ইংল্যান্ডে জোড়া শতরান করেছিলেন। বিদেশের মাটিতে ভারতের জয়কে অভ্যাসে পরিণত করার পথ দেখিয়েছেন।

ঠিক তেমনভাবেই রাজন্যা শক্ত পিচে যদি খেলতেও নামেন তাহলেও সাফল্য পেতে অসুবিধা হবে না বলে মত প্রান্তিকের। ধৈর্য্য ধরতে হবে, যে সয় সে রয়। বল স্যুইং, সিম করবে, ব্যাটে খোঁচা লাগবে। কিন্তু প্রতিভা, আত্মবিশ্বাস, ডেডিকেশনেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো যাবে। টিম যাদবপুরকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা সবরকমভাবে সহযোগিতা করবেন।

রাজন্যা ও প্রান্তিক সোশ্যাল মিডিয়ায় যে কুরুচিকর আক্রমণ চলছে তাকে পাত্তাই দিচ্ছেন না। রাজন্যা বলেন, যাঁরা কুৎসা, অপপ্রচার করছেন তাঁদের সংখ্যাটা কম। বাম ছাত্র সংগঠনে থাকা আমার বন্ধুরাও এর প্রতিবাদ করছেন। বিভিন্ন পোস্টে গিয়ে তাঁরা আমার হয়ে কমেন্ট করে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো দিন-রাত আক্রমণ করা হয়, তাতে কি উন্নয়নের ধারা থামানো যায়?
রাজন্যার কথায়, যাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করছেন সেটা তাঁদের ব্যাপার। আমার কাছে এর গুরুত্ব নেই। আমার পরিবার, প্রান্তিকের পরিবারের কেউ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়। প্রান্তিকও গুরুত্ব দিচ্ছেন না। আমরা দুজনেই খুশি মনে দলের জন্য কর্মযজ্ঞে নিবেদিত প্রাণ হতে পারছি। যাঁরা বিভিন্ন পোস্ট করছেন তাঁদের নিয়ে একটা কথাই বলি,
ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদ্মের মধু যে খায়!
প্রান্তিক এই প্রসঙ্গে বলেন, কুছ তো লোগ কহেঙ্গে...। এ সবে যায় আসে না। আমার আর রাজন্যার যা সম্পর্ক, যেটা ভবিষ্যতে বড় জায়গায় যাবে সেটা ব্যক্তিগত সত্তা। এর বাইরে আমার আর রাজন্যার রাজনৈতিক সত্তা রয়েছে। একই পরিবার থেকে রাজনীতি করার অনেক উদাহরণ রয়েছে। যাঁরা বামপন্থী, তাঁদের বাড়ির লোকেরাও বামপন্থায় বিশ্বাসী। আসলে লালদের কালচার অন্দরমহলে ঢুকে যাওয়া। জিনগত পরিবর্তন হয়নি।

প্রান্তিক আরও বলেন, রাজন্যা লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে দলীয় আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছেন। আমাদের রাজনৈতিক সত্তা ভিন্ন হতে পারে। আমিও দলের জন্য দায়িত্ব, কর্তব্য পালন করে কাজ করছি। আমাদের দলে পারফরম্যান্সই শেষ কথা। যাঁরা সোশ্যাল মিডিয়ায় কুৎসা, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ করছেন তাতে বোঝা যাচ্ছে, ওঁরা রাজন্যার সঙ্গে লড়াইয়ে পেরে উঠছেন না। ওঁরা নেটে থাকেন, আমরা মাঠে থাকি।
(ছবি- রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীর ফেসবুক)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications