Mamata's Puja Song: দুর্গাপুজোয় এবারও মমতার গান প্রকাশ, শতাধিক মণ্ডপের উদ্বোধন, কবিতা-কটাক্ষে দিলেন কোন জবাব?

Mamata's Puja Plan: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গান প্রকাশিত হবে এবারও। গত বছর আটটি গান প্রকাশিত হয়েছিল। চরম ব্যস্ততার মধ্যেও পুজোর গান তৈরির প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক চললে গানের ডালি সামনে আসবে মহালয়াতেই।

চলতি মাসের শেষেই মুম্বই যাবেন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে। কাল পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক রয়েছে। তার আগে দুপুরে মিষ্টির একটি অনুষ্ঠানে মধ্য কলকাতার একটি অনুষ্ঠানেও যাবেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোয় এবারও মমতার গান প্রকাশ

জানা গিয়েছে, ইতিমধ্যেই পুজোর পাঁচটি গান তৈরি হয়ে গিয়েছে। সংখ্যা আরও বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গান লেখেন, সুর দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে গানের রেকর্ডিং-সহ বাকি বিষয়টি দেখেন ইন্দ্রনীল সেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল জানালেন, কটি গান এবার পুজোয় প্রকাশ হবে তা বলা যাচ্ছে না। পাঁচটি গান রেডি। সংখ্যা আরও বাড়বে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের মুখপত্র জাগোবাংলার প্রচ্ছদ অলঙ্করণ করতে হয়। এ ছাড়াও আরও কয়েকটি পুজো সংখ্যার প্রচ্ছদ এঁকে দেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু পুজো সংখ্যায় তাঁর লেখা থাকে। রাজনৈতিক বিষয়ে লেখার পাশাপাশি আকর্ষণ থাকে তাঁর কবিতাও। অনেকেই অবাক হয়ে যান এত ব্যস্ততার মধ্যেও তিনি সঠিক সময়ে কীভাবে সব কিছু সামলান!

দুর্গাপুজোয় এবারও মমতার গান প্রকাশ

মহালয়ার দিন জাগোবাংলার পুজো সংখ্যা প্রকাশিত হয়ে থাকে। সেদিন থেকেই পুজো উদ্বোধন শুরু করে দেন মুখ্যমন্ত্রী। জাগোবাংলার অনুষ্ঠানস্থল থেকে তিনি যান চেতলা অগ্রণীতে, দেবীর চক্ষুদান করতে। আগে বাগবাজারের পুজো উদ্বোধন করেও জাগোবাংলার অনুষ্ঠানে তিনি গিয়েছেন, এমন নজিরও রয়েছে। কয়েক বছর আগে অবশ্য তিনি প্রথম পুজো উদ্বোধন করতেন নাকতলা উদয়ন সংঘে।

মুখ্যমন্ত্রী এবারও কলকাতায় শতাধিক পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জেলার পুজোগুলি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন। মমতার কথায়, অন্যবার মহালয়া থেকে দিন সাতেক সময় পাওয়া যায়। এবার রয়েছে পাঁচ দিন। সেইমতোই পরিকল্পনা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গান, কবিতা নিয়ে কটাক্ষ করে বিরোধীরা, তৈরি হয় নানাবিধ মিম। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন, জাগোবাংলায় প্রতিদিন আমার একটি করে কবিতা বেরোয়। যাঁরা এপাং-ওপাং-ঝপাং বলেন, তাঁদের হাত দিয়ে ওই কবিতাগুলির ভাষা বেরোবে? মনে রাখবেন, শিশুদের জন্য সহজ সরল ভাষায় কিছু কবিতা লিখতেই হয়। এমন কবিতা আরও আছে।

অর্থাৎ সমালোচনাকে যে তিনি ডোন্ট কেয়ার মনোভাবে উড়িয়ে নিজের লক্ষ্য ও কর্মে অবিচল মুখ্যমন্ত্রী সেটা পরিষ্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+