নেতাজি-জয়ন্তীতে মোদী-শাহকে গান্ধীবাদ মেনে চলার বার্তা সুভাষ-প্রৌত্রের
নেতাজি-জয়ন্তীতে মোদী-শাহকে গান্ধীবাদ মেনে চলার বার্তা প্রাক্তন তৃণমূল সাংসদের
তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি সুগত বসু নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন। নেতাজি জন্মজয়ন্তীতে তিনি মন্তব্য করেন, দেশে নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়নের সাহস করেছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত মহাত্মা গান্ধীকে লক্ষ্য করা।

তিনি বলেন, ১৯৪৭ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ও তৎকালীন সরকার স্পষ্টভাবে জানিয়েছিল, ভারতের কোনও মুসলমান যেন তাঁর জীবন নিরাপদ বলে না মনে করে। গান্ধীজি ভারতে মুসলমানদের নিরাপদ বোধ করানোর জন্য রোজাও রেখেছিলেন ১৯৪৮ সালে।
তিনি আরএসএস এবং হিন্দু মহাসমাবেশকে বার্তা দিয়েছিলেন, কাঠিয়াওয়ার এবং রাজকোটের ঘটনায় যদি এখনই না থামা হয়, সেটা হবে ঈশ্বরের প্রতি জালিয়াতি। আমাদের বিষয়টি আবার দেখা দরকার। ইতিহাসের সেই বছরগুলিই তিনি স্মরণ করতে বললেন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের উদযাপন অনুষ্ঠানের সময় নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের অনুষ্ঠানে এসেছিলেন সুগত বসু। নেতাজির জন্মদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের আনা নাগরিকত্ সংশোধন আইন নিয়ে গর্জে উঠলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications