পুরভোটের আগে তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীর বিরুদ্ধে বিজেপির তোলপাড় করা অভিযোগ! চাঞ্চল্য বালুরঘাটে
তৃণমূলের বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে বিজেপির তোলপাড় করা অভিযোগ! চাঞ্চল্য বালুরঘাটে
ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। বিজেপির তরফে দাবি, বালুরঘাট পুরসভার বিদায়ী চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতা দরিদ্রদের জন্য তৈরি সরকারী প্রকল্পের বিশেষ সুবিধা নিজেরা ভোগ করছেন। আর পুরো ভোটের আগে এমন অভিযোগ ঘিরেই তোলপাড় হয়েছে বালুরঘাটের রাজনীতি।

সরকারী প্রকল্পে দুর্নীতির অভিযোগ
দরিদ্রদের বসবাসের জন্য তৈরি করা বাসস্থানে অবৈধভাবে নিজের নাম ঢুকিয়েছেন বালুরঘাট পুরসভার বিদায়ী চেয়ারাম্যান বেবি বর্মণ। এমনই অভিযোগ বালুরঘাটের বিজেপির। এখানেই শেষ নয়, বালুরঘাট বিজেপির দাবি, বেবি বর্মণ ছাড়াও ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের আরও ৫ জন তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে রয়েছে অভিযোগ।

বিজেপির জোরালো পদক্ষেপ
বিজেপি নেতৃত্ব জানিয়েছে, দরিদ্রদের থাকবার ঘর অন্যায়ভাবে নিজের নামে করেছেন বেবি বর্মণরা। আর তারপরই বিজেপি বিষয়টি উত্থাপন করে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটারের সামনে তুলে ধরে। এদিকে, মহকুমা শাসককেও বিষয়টি সম্পর্কে জানায় বিজেপি। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিদায়ী চেয়ারম্যানের মা , স্বামীর নামে ঘর!
সরকারি প্রকল্পের ঘর ও জমি পাওয়ার ঘটনায় অভিযুক্ত ৬ তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে জেলাশাসকের কাছেও স্মারকলিপি জমা দেয় বিজেপি নেতৃত্ব। তবে তাতেও লাভের লাভ কিছু হয়নি। অভিযোগ উঠেছে, সরকারের প্রকল্পে তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান বেবি বর্মণের মা , স্বামী সহ ৪ নেতার নামে ঘর রয়েছে।

বিজেপির দাবি
বালুরঘাট বিজেপির দাবি ২৪ ঘণ্টার মধ্যেই বিষয়টির হেনস্তনেস্ত করতে হবে প্রশাসনকে। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতৃত্বাধীন প্রশাসনের চাপে এসডিও কোনও ব্যবস্থা নিতে পারছে না। প্রশাসন উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications