সাঁতরাগাছিতে ফলকনুমা এক্সপ্রেসে আগুন! সম্পূর্ণ ভস্মীভূত একটি কামরা

সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা ফলকনুমা এক্সপ্রেসে আগুন। একটি কোচে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা ফলকনুমা এক্সপ্রেসে আগুন। একটি কোচে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দমকল গিয়ে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই। শুক্রবার দিনে শিলিগুড়ির কাছে এক্সপ্রেসে আগুন তারপর ফলকনুমা এক্সপ্রেসে আগুনের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 সাঁতরাগাছিতে ফলকনুমা এক্সপ্রেসে আগুন! সম্পূর্ণ ভস্মীভূত একটি কামরা

শুক্রবার গভীর রাতে সাঁতরাগাছি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ফলকনুমা এক্সপ্রেস। হঠাৎই একটি সাধারণ কামরা থেকে ধোঁয়া ও পরে আগুন দেখা যায় যায়। দমকল গিয়ে আগুন লাগা কামরাটিকে আলাদা করে। সূত্রের খবর অনুযায়ী বালি ও জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

নির্দিষ্ট কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তি জানিয়েছেন, বিড়ি ধরানোর দেশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। ওই ব্যক্তির দাবি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+