Panchayat Election Results 2023: অন্ধকার কমিশন, কাজ করছে না ওয়েবসাইট! ষড়যন্ত্র বলছেন বিরোধীরা

West Bengal Panchayat Election Results 2023: অন্ধকারে ডুবল রাজ্য নির্বাচন কমিশনের দফতর। গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে। আর এর মধ্যেই কমিশনের দফতর লোডশেডিং হয়ে পড়ে। যার ফলে থমকে যান রাজ্য নির্বাচন কমিশনের সমস্ত কাজকর্ম। আর এর মধ্যেই কমিশনের ওয়েবসাইট ঠিক মতো কাজ করছে না অভিযোগ। যা নিয়ে চক্রান্তের অভিযোগে সরব বিরোধীরা।

জানা যাচ্ছে, মঙ্গলবার ৩টে ১৮ মিনিট নাগাদ হঠাত করেই অন্ধকারে ডুবে যায় রাজ্য নির্বাচন কমিশনের ( West Bengal State Election Commission) দফতর। প্রায় ২০ থেকে আধ ঘন্টা লোডশেডিং চলে বলে জানা যাচ্ছে। গোটা রাজ্যে ভোট গণনার কাজ চলছে। ফলে সকাল থেকে চরম ব্যস্ততা কমিশনে। গোটা জেলা থেকে আসা আপডেট দ্রুত কপম্পিউটারে তোলা হচ্ছে। আর এই ব্যস্ততার মধ্যে হঠাত করে লোডশেডিং! যার ফলে আধিকারিকদের সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যায়।

Panchayat Election Results 2023

যার ফলে রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যায়। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। সেই মতো ৩টে ৩৬ মিনিট নাগাদ আবার স্বাভাবিক হয় পরিস্থিতি। ব্যস্ততম দিনে হঠাত করে এমন অবস্থায় ততক্ষণে কাজ প্রায় ভণ্ডুল! কিন্তু কেন আচমকা এমন লোডশেডিং তা স্পষ্ট নয়। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট ( Bengal Panchayat Election Results 2023) ঠিক ভাবে চলছে না বলেও অভিযোগ। সকাল থেকে আপডেট পেতে বেশ দেরি হচ্ছিল।

কিন্তু দুপুরের পর থেকে ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুললেই সেটি গোল গোল করে ঘুরে যাচ্ছে। আর এই অবস্থার জন্যে ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদের। এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এক বামনেতা বলেন, বিভিন্ন জায়গাতে বিরোধী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। এমনকি যে সমস্ত জায়গাতে বাম প্রার্থীরা জিতছে তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ ওই বামনেতার। এমনকি জিতে শংসাপত্র দেওয়া হচ্ছে না। কমিশন থেকে যাতে জয়ের তথ্য না পাওয়া যায় সেজন্যেই এই চক্রান্ত বলে দাবি ওই বামনেতার।

যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে কমিশনার রাজীব সিনহা এদিন বিক্ষিপ্ত অশান্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশেই কাজ করেছে কমিশন। প্রথমে হাইকোর্ট জানায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। এমনকি পরে সমস্ত বুথেই বাহিনী দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ১০ হাজারের বেশি বুথে বাহিনী দেওয়া সম্ভব হয়নি বলেইও এদিন মন্তব্য করেছেন রাজীব সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+