বাংলায় ২০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন থাকবে, বিজেপির আর্জি মানল কমিশন

নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল বিজেপি। সেইমতো থাকছে কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল বিজেপি। বিজেপি নেত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের আশঙ্কা প্রকাশ করে আবেদন জানানোর পর বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ২৭ মে পর্যন্ত ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

বাংলায় ২০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন থাকবে, বিজেপির আর্জি মানল কমিশন

রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, বাংলার পরিস্থিতি ভয়াবর। নির্বাচন চলাকালীন যেমন উত্তপ্ত হয়ে বাংলার বিস্তীর্ণ এলাকা, তেমনই ভোট পরবর্তী সময়েও তা মোতায়েন রাখা জরুরি। অন্তত নির্বাচনী আচরণ বিধি লাগু থাকা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে।

এরপর সোমবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন ২৭ মে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার। উল্লেখ্য, ভাটপাড়া ভোটের আগের দিন থেকে অগ্নিগর্ভ হয়ে আছে। ভোট মিটে গেলেও সংঘর্ষ, হিংসা চলছে। অর্জুন সিংয়ের বাহিনী বনাম তৃণমূল এই বোমাবাজি, সংঘর্ষ চলছে বলে অভিযোগ পরস্পরের। এদিন মদন মিত্রও নির্বাচন কমিশনে আর্জি জানান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। তারপরই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে ভাটাপাড়ায় ১৪৪ ধারা জারিও করা হয়।

তৃণমূল ব্যাপকভাবে গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানিতে নরসংহার রূপ ধারণ করতে পারে তৃণমূল। তাই সাবধাননা অবলম্বন করা জরুরি। নির্মলা বলেন, আমরা মনে করি, আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হোক।

উল্লেখ্য, ভোট প্রচারে বেরিয়ে বাসন্তীর জনসভায় মমতা হুঙ্কার ছাড়েন, যা দেখিয়েছেন, তা আয়নায় দেখানোর। তিনি বলেনস অনেক অপমান করেছে। সরকার চালাতে দেয়নি। তাই শুধু বদল নয়, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে প্ররোচনামূলক ভাষণ বলে ব্যাখ্যা করে আগাম সতর্কতা স্বরূপ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবি জানান প্রতিরক্ষামন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+