সুপ্রিম কোর্টের নির্দেশে SIR প্রক্রিয়ায় নতুন মোড়! বাড়তে পারে ভোটার তালিকা শুনানির সময়, কী জানাচ্ছে কমিশন?
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এবার গুরুত্বপূর্ণ বদলের ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন থাকলেও সেই সময়সীমা কিছুদিন আরও বাড়ানো হতে পারে। এর ফলে ১৪ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, সেই তারিখটিও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনোরকমের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির কারণে যাঁদের যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের সম্পূর্ণ তালিকা সাধারণ মানুষের সামনে প্রকাশ করার নির্দেশ দেয়।
তারপর মঙ্গলবার এই সংক্রান্ত ১০ দফা নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই আজ বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আদালতের নির্দেশ অনুসারে, যেসব ভোটারদের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে, সেই তালিকা রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। সেইসঙ্গে, শুনানির সময় যদি কোনও ভোটারের কাছ থেকে নথি নেওয়া হয়, তাহলে অবশ্যই লিখিত রসিদও দিতে হবে। সংশ্লিষ্ট ভোটাররা নিজেরা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি এবং নিজেদের আপত্তি জমা দিতে পারবেন। প্রতিনিধি হিসেবে বুথ লেভেল এজেন্টও থাকতে পারবেন, তবে তার জন্য অনুমতিপত্র অবশ্যই বাধ্যতামূলক।
পঞ্চায়েত অথবা ব্লক অফিসে তালিকা প্রকাশের পর অতিরিক্ত ১০ দিন সময় দিতে হবে নথি জমা দেওয়ার জন্য। এই সম্পূর্ণ প্রক্রিয়া সঠিকভাবে চালানোর জন্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা রাখতেও বলা হয়েছে। আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্বও জেলা প্রশাসন এবং পুলিশের ওপর গিয়ে পড়েছে।
শুনানির জন্য ভোটারদের ব্যক্তিগত ভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির থাকার সুযোগ দিতে হবে। সেইসঙ্গে আদালত জানিয়েছে যে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে।
কমিশন সূত্রের খবর যে, রাজ্যে প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষকে নথি যাচাইয়ের নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ হল প্রায় ১.৩৬ কোটি ভোটার তথ্যগত অসঙ্গতির তালিকায় রয়েছেন। এ ছাড়া ম্যাপড এবং আনম্যাপড ভোটার মিলিয়েও আলাদা আলাদা করে শ্রেণি করা হয়েছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল











Click it and Unblock the Notifications