দিলীপ ঘোষের কনভয়ে হামলা শুভেন্দু-গড়ে, রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। এরপরই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। এরপরই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের কাছে মঙ্গলবার ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন। দিলীপ ঘোষের হেনস্থার ঘটনায় রাজ্য বিজেপিও বড়সড় আন্দোলনের পথে নামছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পূ্র্ব মেদিনীপুরের খেজুরি দিয়ে নির্বাচনী জনসভা করে ফিরছিলেন। তখনই তাঁর কনভয়ের উপর হামলা হয়। তাঁকে হেনস্থার শিকার হতে হয়। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তাঁর গাড়িতে হামলা চলে। ভাঙচুর করা প্রায় ২০টিরও বেশি বাইক।
এরপরই ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে রাজ্যে লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ জানা বিজেপি। বিজেপির রাজ্য সভাপতিকে হেনস্থার বিষয়টি নিয়ে বুধবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাবে বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, মঙ্গলবার খেজুরিতে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়িতে হামলা চলাকালীন কনভয়ে ছিল অসমের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার গাড়িও। অভিযোগ, তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলছিল এলাকার বিধায়কের উপর হামলার পরিপ্রেক্ষিতে। সেইসময়ই দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়।












Click it and Unblock the Notifications