নাতির লাথি ঠাকুরমাকে! মর্মান্তিক পরিণতির জেরে উত্তেজনা রায়গঞ্জে
নাতি আর নাতবৌয়ের ঝামেলা থামাতে গিয়েছিলেন ঠাকুমা। ঝামেলার মধ্যে নাতির লাথির জেরে পড়ে গিয়ে মৃত্যু হল ঠাকুরমার।
নাতি আর নাতবৌয়ের ঝামেলা থামাতে গিয়েছিলেন ঠাকুমা। ঝামেলার মধ্যে নাতির লাথির জেরে পড়ে গিয়ে মৃত্যু হল ঠাকুরমার। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। মৃতা বৃদ্ধার নাম রেখারাণী দাস ( ৮০) । পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে ঠাকুরমার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । অভিযুক্ত নাতি প্রদীপ দাসসহ তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা রেখারাণী দাস পুত্রবধূ, নাতি ও নাতবৌ নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেখার নাতি প্রদীপ দাসের সঙ্গে স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে থাকত। এদিনও তাদের সাংসারিক বিবাদ চরমে ওঠে ৷ সেই সময় ঠাকুরমা রেখা তাদের গন্ডগোল মেটাতে সেখানে যান। নাতি প্রদীপ দাস আচমকাই রেখারাণীকে লক্ষ্য করে লাথি মারে। ছিটকে পড়ে গিয়ে রেখারাণী দাস গুরুতর জখম হন৷ ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা রেখারাণী দাসকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর।
রেখারাণী দাসের মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেবীনগর এলাকায়। বিপুল সরকার নামে রেখারাণী দাসের এক আত্মীয় অভিযোগ করে বলেন, রেখারাণী দাসের নাতি প্রদীপ দাস এবং তাঁর স্ত্রী শিবানী দাসের মধ্যে খুবই গণ্ডগোল চলছিল। সেই গণ্ডগোল থামাতে গিয়েই প্রাণ গেল ওই বৃদ্ধার।
ইতিমধ্যেই রেখারাণী দাসের নাতি প্রদীপ দাস, নাতবৌ শিবানী দাস ও বৌমা উমা দাসের নামে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications