Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মদন মিত্র, কী বললেন তিনি
এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন পানিহাটির বিধায়ক মদন মিত্র। তিনি প্রকাশ্যে পুলিশকে আক্রমণ করেছেন। শাসক দলের বিধায়কের অভিযোগ পুলিশের একাংশের অন্তর্ঘাতের কারণেই এই ঘটনা ঘটেছে।
পুলিশের একাংশ বেইমানি করছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন তিনি। তিনি প্রকাশ্যে দাবি করেছেন তৃণমূল নেতাদের দেখলে পুলিশের একাংশের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাচ্ছে। তিনি দাবি করেছেন, পুলিশের একাংশের সমর্থন ছিল বলেই এই ঘটনা ঘটেছে।

এগরা বিস্ফোরণ কাণ্ডে বারবারই পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী ঘটনার দিনই আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছিলেন। কেন লোকাল খবর আইসির কাছে আগে থেকে ছিল না তা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবারেও বম্বস্কোয়াড ঘটনাস্থলে গিয়ে পরিদর্শ করেছেন।
আবার গতকাল এগরার খাদিকুল গ্রামে গিয়ে রাজ্য পুলিশের ভূমিকার নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন এগরা থানার আইসি ভানু বাগের কাছ থেকে ৫০,০০০ টাকা করে নিতেন। পুলিশের মদতেই চলত তৃণমূল নেতা ভানু বাগের বেআইনি বাজি কারখানা। রাজ্যের পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেিছলেন তিনি।

তারপরেই খোদ তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের মুখে পুলিশের বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে। তিনি বলেছেন, 'পুলিশের যদি একাংশের সাপোর্ট না থাকে, তবে এসব কোনও ঘটনা ঘটতে পারে না। ঘটনা ঘটানোর আগেই পুলিশ রিপোট নিয়ে অ্য়ারেস্ট করতে পারে।'
আবার শুভেন্দু অধিকারীকে নিশানা করতেও ছাড়েননি। মদন মিত্র পাল্টা দাবি করেছেন, 'বলছে ওর লাইসেন্স নেই। লাইসেন্স ছা়ড়া বাজি কারখানা চলে কীকরে? এর উত্তর আমি দেব না শুভেন্দু দেবে? ২০০৫ থেকে গোটা মেদিনীপুর শুভেন্দু শিশির দেখছে।' অর্থাৎ শুভেন্দু অধিকরী এবং শিশির অধিকারীর সময়ও ভানু বাগ সেখানে বাজি কারখানা চালাত বলে পাল্টা দাবি জানিয়েছেন মদন মিত্র।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications