সংকটজনক পরিস্থিতিতেও বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির চেষ্টা! সতর্ক করলেন শিক্ষামন্ত্রী
চলছে লকডাউন। এই সংকটের মধ্যেও বেশ কিছু বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির অভিযোগ পেয়ে সক্রিয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি বেসরকারি স্কুলগুলিকে সতর্ক করেছেন।
চলছে লকডাউন। এই সংকটের মধ্যেও বেশ কিছু বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির অভিযোগ পেয়ে সক্রিয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি বেসরকারি স্কুলগুলিকে সতর্ক করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, শিক্ষা দফতরের কাছে ফি বৃদ্ধি নিয়ে অভিযোগ জমা পড়েছে। শিক্ষামন্ত্রী প্রত্যেকটি স্কুল কর্তৃপক্ষকে পরিস্থিতি বিচার করে ফি বৃদ্ধি না করতে আবেদন করেছেন।

বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি না করতে আবেদন শিক্ষামন্ত্রী়
করোনা নিয়ে সংকটজনক পরিস্থিতির মধ্যেই বেশ কয়েকটি বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির চেষ্টা নিয়ে অভিযোগ উঠেছিল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুলগুলিতে ফি বৃদ্ধি না করতে আহ্বান জানিয়েছেন।

মানবিক দৃষ্টিভঙ্গির আবেদন
বর্তমানে আর্থিক পরিস্থিতিতে অনেকেই বর্তমান ফি দেওয়ার মতো অবস্থা নেই। সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিক স্কুলগুলি, মানবিক দৃষ্টিভঙ্গি নিক ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি। ভিডিওবার্তায় আহ্বান জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

পড়ুয়াদের পাশে বেসরকারি স্কুল
বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদেশ পাশে দাঁড়িয়েছে কলকাতার ন্যাশনাল হাইস্কুল। আপাতত পড়ুয়াদের কাছ থেকে ৫০ শতাংশ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এপ্রিল থেকে জুনের মাইনে ৩০ জুনের মধ্যে দিলেই হবে। ফি জমা দেওয়ার দেরির জন্য কোনও জরিমানা দিতে হবে না, জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications