Alchemist Chit Fund: অ্যালকেমিস্ট মামলায় অরূপ বিশ্বাসকে তলব ইডির, চাপ বাড়ছে তৃণমূলে
Alchemist Chit Fund: অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় নয়া মোড়! রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও মন্ত্রী হিসাবে নয়, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৪ লোকসভা ভোটের সময় অ্যালকেমিস্ট থেকে বিপুল পরিমাণ টাকা তৃণমূলের অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।
আর সে বিষয়েই (Alchemist Chit Fund) অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে। যদিও সমন পেয়েও তদন্তের মুখোমুখি মন্ত্রী হননি। পালটা সময় চেয়ে ইডিকে তিনি চিঠি দিয়েছেন বলেও খবর। সময় চাওয়ার পাশাপাশি সেই চিঠিতে তৃণমূলের বক্তব্যও তুলে ধরা হয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ অরূপ বিশ্বাস।

যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা করতে ভোটের মুখে এই নোটিশ দেওয়া হচ্ছে। মানুষ সব বুঝতে পারছে। তবে অ্যালকেমিস্ট মামলায় সবার আগে মিঠুন চক্রবর্তীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, দীর্ঘদিন এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বসেডর ছিলেন অভিনেতা। ফলে তাঁকে আগে গ্রেফতারের দাবি জানান তৃণমূল মুখপাত্র।
যদিও ব্যক্তিগত আক্রমণ তৃণমূল করছে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। এক নেতার কথায়, ইডিকে বিজেপি বলেনি অ্যালকেমিস্ট নিয়ে তদন্ত করতে। দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত মামলার তদন্ত চলছে। তৃণমূলের সঙ্গে যোগ নিশ্চয় পাওয়া গেছে। সেজন্যেই রাজ্যের মন্ত্রীকে ইডি তলব করেছে বলে দাবি বিজেপি নেতার।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকবছর ধরে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্ত করছ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হয়েছে সংস্থার কর্নধার কেডি সিংকেও। যিনি দীর্ঘসময় তৃণমূলের রাজ্য সভার সাংসদ ছিলেন। আর এই মামলাতেই গত কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক মুকুল রায়কে তলব করে ইডি।
এরপর বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এরপরেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা খবর, মঙ্গলবার তাঁকে সমন পাঠানো হয়। যদিও পালটা সময় চেয়ে নিয়েছেন মন্ত্রী। কিন্তু কেন নোটিশ তাঁকে?
ইডি সূত্রে খবর, অ্যালকেমিস্ট চিটফান্ড থেকে একটা বিপুল টাকা তৃণমূলের অ্যাকাউন্টে গিয়েছে। কিন্তু কেন সেই টাকা দেওয়া হয় সে বিষয়েও তথ্য জানতেই অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছে বলে খবর। তৃণমূলের কোষাধ্যক্ষ তিনি। ফলে লেনদেন সংক্রান্ত তথ্য অরূপ বিশ্বাসের কাছে আছে বলে মনে করছে ইডি। বিশেষ করে ২০১৪ সালে তৃণমূলের প্রচার সহ যাবতীয় লেনদেনের বিষয়েও তথ্য মন্ত্রীর কাছে জানার চেষ্টা ইডি চালাবে বলেও খবর।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?












Click it and Unblock the Notifications