100 Days Work Scam: ৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি, ইডির নজরে পঞ্চায়েত কর্মী থেকে একাধিক আমলা
100 Days Work Scam: ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের! কলকাতা সহ রাজ্যের চার জেলায় তল্লাশি তদন্তকারী সংস্থা। স্ক্যানারে আমলা সহ একাধিক প্রভাবশালী। আর এই বিষয়ে আরও গভীরে যেতে সন্দীপ সাধুখাঁ'কে তলব করল ইডি (ED)।
আগামী সোমবার ১২ ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্স এই পঞ্চায়েত কর্মীকে তলব করা হয়েছে। তবে এদিন তাঁর চন্দননগরের বাড়িতে সাড়ে সাত ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি। দীর্ঘ তল্লাশিতে (100 Days Work Scam) বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

একশো দিনের কাজে দুর্নীতি (100 Days Work Scam) মামলায় প্রথম তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো এদিন সল্টলেক সহ বিভিন্ন জেলায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। তল্লাশি চলে আমলাদের বাড়িতেও। শুধু তাই নয়, বেলা ১২ টায় ইডি সন্দীপ সাধুখাঁর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। সেই সময় অবশ্য বাড়িতে ছিলেন না সন্দীপ। বর্তমানে জগৎপুর পঞ্চায়েতে কর্মরত তিনি। এর আগে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। ১০০ দিনের কাজে দুর্নীতিতে (100 Days Work Scam) সন্দীপের ভূমিকা ইডির স্ক্যানারে। তবে এদিন সন্দীপের স্ত্রী এবং মা'কে দীর্ঘ জেরা করেন তদন্তকারীরা।
বেশ কিছু প্রশ্নের ইয়ত্তর জানতে চান বলে খবর। অন্যদিকে আজ মঙ্গলবার সকাল থেকে তল্লাশি (100 Days Work Scam) চলে সল্টলেকের একটি সরকারি আবাসনে। এমনকী ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারেও সকালেই পৌঁছে যান ইডি আধিকারিকরা। পাশাপাশি বহরমপুরেও তল্লাশি চালান আধিকারিকরা।
আর এই তল্লাশিতে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে বলে জানা গিয়েছে। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আরও দুর্নীতির তদন্তে আরও গভীরে পৌঁছতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications