Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্বশুরের 'কেলেঙ্কারি' ফাঁস করতেই মিলল 'মুক্তি'! অভিযুক্ত নন আর জামাই কল্যাণময়, অবাক করে দেওয়া এই কারণ

West Bengal Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য আর অভিযুক্ত নন। অভিযুক্তের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আবেদন সম্প্রতি আদালতে জানান কল্যাণময়বাবু। আর সেই আবেদনে আদালত মান্যতা দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই। আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন।

এরপরেই অভিযুক্তের (West Bengal Recruitment Scam) তালিকা থেকে কল্যাণময় ভট্টাচার্যের নাম অপসারণ করার জন্য আদালতে আর্জি জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই আবেদন গ্রাহ্য করেছে বিশেষ আদালত। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আইনের চোখে এখন তিনি একজন সাক্ষী। সেই অনুযায়ী অভিযুক্তে নাম থাকতে পারে না।

partha chatterjee

তবে অন্যায় করলে অবশ্যই সাজা পাবেন বলে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন বর্ষীয়ান এই আইনজীবী। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে অন্যতম অভিযুক্ত হিসাবে উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী তাঁর নামে চার্জশিট পর্যন্ত জমা দেওয়া হয়। এরপরেই রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন জানান কল্যাণময়বাবু। সেই আবেদন মঞ্জুর হয়।

এমনকী পরে গোপন জবানবন্দি দেন। যা খবর, টাকা লেনদেন সহ একাধিক তথ্য ফাঁস করেছেন। এমনকী নিয়োগ দুর্নীতিতে কীভাবে শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত তাও তুলে ধরেন বলে খবর। আইনজীবীদের একাংশের কথায়, এক্ষেত্রে পার্থবাবুর নিয়োগ দুর্নীতিতে আরও ফেঁসে যাওয়ার জোর সম্ভাবনা আছে। অন্যদিকে গোপন জবানবন্দির পরেই সম্প্রতি ফের একবার আদালতের দ্বারস্থ হন কল্যাণময় ভট্টাচার্য।

যেখানে চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করার আবেদন জানান। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও এই সংক্রান্ত আবেদন আদালতের কাছে জানায়। আবেদনে জানানো হয়, নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়বাবু রাজসাক্ষী হয়েছেন ফলে অভিযুক্ত হিসাবে নাম সরানো হোক।

বিশেষ আদালত সেই আবেদন গ্রাহ্য করেছে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে কল্যাণময় ভট্টাচার্যের বড় ভূমিকা আছে বলে দাবি ইডি। অন্যতম সুবিধাভোগী বলেও উল্লেখ। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টপাধ্যায়ের কাছে আসা টাকার সবটাই কল্যানময় সামাল দিতেন। এমনকী যে সমস্ত ভুয়ো সংস্থা তৈরি করা হয় সেগুলির দায়িত্বেও কল্যানময়ের নাম সামনে এসেছে বলে খবর। এছাড়াও একাধিক বিষয়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই'য়ের যুক্ত থাকার 'প্রমাণ' হাতে পান ইডির আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+