রাজ্যে খেলা শুরু হয়ে গিয়েছে, ইডির হানা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের
তৃণমূল কংগ্রেস বলে 'খেলা হবে'। বাংলায় সেই খেলা শুরু হয়ে গিয়েছে৷ বাংলার রন্ধ্রে দুর্নীতি পৌঁছে গিয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্তরা আর ছাড়া পাবে না। কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷
দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য কাজ শুরু হয়েছে। এমনই দাবি করলেন দিলীপ ঘোষ৷ শুক্রবার সকাল থেকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির হানা। পুর নিয়োগ দুর্নীতিতে এই অভিযান বলে জানা গিয়েছে।

সেই নিয়েই মুখ খুলেছে৷ দিলীপ ঘোষ। বাংলায় খেলা শুরু হয়ে গিয়েছে। দুর্নীতি করা লোকজন এবার ধরা পড়বেন। এমনই মনে করেন তিনি। চাকরি করলে খেতমজুর কারা হবেন? এই বক্তব্য ঘিরে রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, তিনিও মনে করেন না, সকলকে চাকরি করতে হবে।
কিন্তু সকলের উপার্জনের ব্যবস্থা করতে হবে। যে খেতমজুর, সে যেন চাষাবাদ করে নিজের সংসার চালাতে পারেন। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ছয় হাজার টাকা করে ব্যবস্থা করেছেন। তৃণমূল সরকার তো তাও বন্ধ করে রেখেছে। সেই টাকা কৃষকদের জন্য ছেড়ে দিক তৃণমূল সরকার৷ এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ।
কেন্দ্রের প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষকরা পাচ্ছেন না। বাংলার কৃষকরা সেজন্য কষ্টে আছেন। এমনই দাবি করলেন দিলীপ। ধর্মতলায় পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার আশায় বসে আসেন চাকরিপ্রার্থীরা। ফের তাদের হয়ে সওয়াল করলেন দিলীপ ঘোষ।
পশ্চিমবঙ্গ এখন বিক্ষোভের রাজ্য হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে৷ বাংলায় উন্নয়নের কাজ হয় না। তাই এই অবস্থা। রাজ্য সরকারকে ফের কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications